যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শক্তিশালী টর্নেডো ও বজ্রঝড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীররাতে টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
গত বৃহস্পতিবার মানহানির মামলায় দুই বছরের সাজা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। পরদিনই বাতিল হয়ে যায় তার সংসদ সদস্য পদ। এমন প্রেক্ষাপটে শনিবার (২৫ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ভারতের পুরাতন দলটির নেতৃত্বে থাকা রাহুল।
পবিত্র রমজানে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার ওমরাহ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।দেশটির সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, অন্যদেরও ওমরাহ আদায়ের সুযোগ করে দিতে মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।
পশ্চিমবঙ্গে যখন স্কুল শিক্ষক দুর্নীতি নিয়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এমনিতেই অস্বস্তিতে, তার মধ্যেই নতুন এক দুর্নীতির কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নতুন ভাবে সামনে আসা এই দুর্নীতি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি পৌরসভা বা পুরসভায় অর্থের বিনিময়ে নিয়োগ করে, এমনটাই অভিযোগ।
ইউক্রেনে নতুন করে আরও আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। আর সে লক্ষ্যে ইউক্রেনে আরও ৪ লাখ সেনা মোতায়েন করতে হবে।
রাশিয়া এখন ইরানের সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের অর্থমন্ত্রী এহসান খানদৌজি এ কথা বলেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার বলেছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের স্থগিত হওয়া রাষ্ট্রীয় সফর নতুন করে গ্রীষ্মের শুরুতে হতে পারে।খবর এএফপি’র।
নতুন করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। তাদের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর চীন রাশিয়ার কাছে অস্ত্র পাঠায়নি।
সিরিয়ায় ইরানপন্থী বাহিনী মার্কিন বিমান হামলার প্রতিশোধ নেয়ার জন্য তাদের অবস্থানগুলোতে আক্রমণ চালানোর হুমকি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়ার পর আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে
যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের অভিন্ন স্থল সীমান্ত দিয়ে আশ্রয়পার্থীদের অনানুষ্ঠানিক সীমান্ত অতিক্রম বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন। কানাডার একটি সরকারি সূত্র এবং যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা একথা জানায়। তবে দুই পক্ষ কখন মিলিত হয়েছে সে সম্পর্কে বিশদ বিবরণ এখনো জানা যায়নি।
পানির অপর নাম জীবন। শারীরিক সুস্থতা ও অর্থনৈতিক অগ্রগতিতে পানি জরুরি। তাই স্বাস্থ্যখাতে ইতিবাচক ফলাফল অর্জনে বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি প্রয়োজন। তবুও বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষের সুপেয় পানির অভাব রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা।
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী প্যারিস থেকে একদিনে ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪৪১ জন পুলিশ সদস্য।
ফ্রান্সে পেনশন পদ্ধতিতে আনা পরিবর্তনের বিরুদ্ধে দেশজুড়ে লাগাতার প্রতিবাদ ক্রমেই সহিংস হয়ে উঠছে। গতকাল বৃহস্পতিবার নবম দিনের বিক্ষোভে দশ লাখ মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রেড ইউনিয়নগুলো বলছে প্রতিবাদে শামিল হয়েছে ৩৫ লাখ মানুষ।
সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় এক আমেরিকান ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনা সদস্য আহত হওয়ার পর মার্কিন বিমান হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার একটি যুদ্ধ পর্যবেক্ষক এ কথা জানায়।