রাশিয়া বেলারুশে পরমাণু অস্ত্র রাখার কথা জানিয়েছে। তারপরেই নিরাপত্তা পরিষদে বৈঠক চেয়েছে ইউক্রেন।সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যেভাবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে, তা আর মেনে নেয়া যাচ্ছে না।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ক্রেমলিনে বৈঠকের কয়েক দিন পর রোববার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রোববার মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যে প্রায় ৯৬ ভাগ পণ্যের ওপর থেকে শুল্ক দূর বা হ্রাস পেল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাখ লাখ লোক রাস্তায় নেমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের চেষ্টা প্রতিরোধ করার দাবি জানাচ্ছে। রোববার পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ছাঁটাই করেন নেতানিয়াহু।
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানিয়েছেন।
বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন আসছে রবিবার (২৬ মার্চ) থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।
তালেবান সরকারের অধীনে আফগান ব্যবসায়ী নারীরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তাই তাদের পণ্যের জন্য পর্যাপ্ত বাজারের ব্যবস্থা করার জন্য তালেবান সরকারকে আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত ইয়াসির ওমর শাহিন হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক। একটি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই মার্কিন নাগরিক।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। সকালে অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নোডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন মিসিসিপির ও অন্য একজন আলাবামা অঙ্গরাজ্যের। শনিবার (২৫ মার্চ) আঘাত হানা টর্নেডোতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাই এখনো চলছে উদ্ধার অভিযান।
হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশী হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না।
প্রতিবেশী বেলারুশের সাথে ওই দেশের ভূখণ্ডে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের একটি চুক্তি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পাশ্চাত্যের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার এই চুক্তির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকান দেশ হন্ডুরাস। শনিবার হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, হন্ডুরাস সরকার বিশ্বে মাত্র এক চীনের অস্তিত্বকে স্বীকৃতি দিচ্ছে।
স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গ্রামের মোড়ল এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। ডাইনি অপবাদ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। তার পরেই হাসপাতালে মৃত্যু হয় দম্পতির।
রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় যৌথ বিমান প্রতিরক্ষার কথা ভাবছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক। তারা ইতোমধ্যে যৌথ নর্ডিক বিমান প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্দেশে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।