পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি এবং বাইডেনের স্ত্রী জিল বাইডেনও। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তারা।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ইউক্রেনের কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে নিহত হয়েছেন আটজন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
লন্ডনে ভারতীয় হাই কমিশনে বুধবার আবারো হামলা চালিয়েছে শিখদের খালিস্তানপন্থী গ্রুপ। বুধবার সকালে (স্থানীয় সময়) হঠাৎই মধ্য লন্ডনের ভারতীয় হাই কমিশনের (যার পোশাকি নাম ইন্ডিয়া হাউস) সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড।
সৌদি আরব বিদেশীদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে তাদের আইনে সংশোধনী এনেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা একই আইনে সম্মতি দিয়েছেন।
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৪১১ বিলিয়ন ডলার। হামলার ফলে ইউক্রেনের শহর-নগরগুলোতে যে জঞ্জালের সৃষ্টি হয়েছে, কেবল সেগুলো পরিষ্কার করতেই লাগবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এই হিসাব প্রকাশ করেছে।
বিদেশীরা তুরস্কে এসে বাড়ি কিনুক, তা বিপুল সংখ্যাগরিষ্ঠ তুর্কি চায় না। তারা বিদেশীদের কাছে বাড়ি বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা চাচ্ছে। মেট্রোপোলের পরিচালিত জরিপের ভিত্তিতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে
যুক্তরাজ্যে প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে লন্ডনের ওয়েস্ট অ্যান্ড জেলা ৩০ হাজার বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে মাত্রাতিরিক্ত পানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ফলে জল সঙ্কটের "আসন্ন ঝুঁকি" সম্পর্কে সতর্ক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশে স্থানীয় সময় মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এতে করে সেসব দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
লন্ডন মেট্রোপলিটান পুলিশের কর্মসংস্কৃতি ও মানের ব্যাপক সমালোচনা করে যে প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে তাতে এই পুলিশ বাহিনীর মধ্যে চরম ব্যর্থতার নানা দিক উঠে এসেছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে তিস্তা নদীতে দুটি খাল খনন করার খবর প্রকাশ হবার পর, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
ইউক্রেনের জন্য চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলেছেন, "যখন পশ্চিমা বিশ্ব ও কিয়েভ প্রস্তুত হবে, তখন চীনের শান্তি পরিকল্পনার অনেক বিধান গ্রহণ করা যেতে পারে।"
টানা ৪৬ বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উদ্বোধন হচ্ছে ‘ওয়াটার কনফারেন্স ২০২৩। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হবে বৈশ্বিক এই আয়োজনের। সমাপনী অনুষ্ঠান হবে ২৪ মার্চ।
পাকিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত ও আরও অন্তত ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চীনা নেতা শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু করছেন। মি. শি এক রাষ্ট্রীয় সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন।
পাঞ্জাবে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-কে আটক করার জন্য পুলিশের ক্র্যাকডাউনকে কেন্দ্র করে বিদেশে ভারতের একের পর এক দূতাবাস বা রাষ্ট্রদূতরা খালিস্তান সমর্থকদের হামলার মুখে পড়ছেন।