আর্জেন্টিনায় বুধবার ব্যাপক বিদ্যুত বিভ্রাটের কারণে বুয়েনস আয়ার্সসহ বেশ কয়েকটি প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটিতে গ্রীষ্মের তাপমাত্রা বেড়ে যাওয়ায় লাখো মানুষ কমপক্ষে দুই ঘণ্টা ধরে অন্ধকারে ছিল। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
দক্ষিণ মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। বুধবার (১ মার্চ) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২১ মাইল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ খবর নিশ্চিত করেছে।
২৭ তম এশিয়ান এক্সপো ফুড এন্ড কালচারাল শোকে ঘিরে সাউথ ফ্লোরিডার প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর 'নিধনযজ্ঞ' চালানোর অভিযোগে পাঁচ ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ওই 'নিধনযজ্ঞ' নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশে 'নিধনযজ্ঞের' ঘটনাস্থল পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে।
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন গ্রিসের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।
বাল্যবিবাহ প্রতিরোধে ভারতের আসামে পুলিশের বিশেষ অভিযান ও ব্যাপক ধরপাকড় চলছে।
নাগাল্যান্ড রাজ্যে বিজেপি জোটের জয় নিশ্চিত। ত্রিপুরাতেও ক্ষমতা দখলের দৌড়ে এগিয়ে তারা। মেঘালয় ত্রিশঙ্কু। উত্তর-পূর্বাঞ্চল ভারতের তিন রাজ্যে বুথফেরত সমীক্ষা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে! আর পূর্বাভাস সঙ্গী করেই আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে ভোটগণনা।
কয়েক দিন ধরে 'ইউএফও'গুলো রাজধানী মস্কো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহরের বিপজ্জনকভাবে বর্ষিত হচ্ছে। রুশরা এতে ভয় পেয়ে গেছে বলে অনেকে বলছেন। এটাকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নতুন ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করা হচ্ছে।
আজ বুধবার সন্ধ্যায় দিল্লির তাজ প্যালেস হোটেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুড়িটি অর্থনীতির জোট জি-টোয়েন্টির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ নৈশভোজে আপ্যায়িত করছে ভারত, যার পোশাকি নামকরণ করা হয়েছে ‘নেটওয়ার্কিং রিসেপশন’।
তুরস্কের জাতীয় নির্বাচন ১৪ মে হতে পারে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বুধবার ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতাকালে এই ইঙ্গিত দিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞার জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার ২০০৫ সালে প্রণীত একটি আইনে সংশোধনী এনে এ নির্দেশ জারি করেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের দমদমে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। প্রায় ১ ঘণ্টা আগুন জ্বললেও স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত নেভানো যায়নি। দমকল সূত্রে খবর, আগুনে উৎসস্থলে পৌঁছতেই পারেনি দমকলবাহিনী।
২০২৪ সাল থেকে ‘গ্রেট প্রেয়ার ডে’-তে সরকারি ছুটি থাকবে না ডেনমার্কে। সরকারি অফিস, প্রতিষ্ঠান খোলা থাকবে। বাজার-হাটও খোলা থাকবে। রীতিমতো পার্লামেন্টে আইন পাস করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ইরানে গত বছর নভেম্বর মাস থেকে অন্তত ৭০০ জন ছাত্রীকে স্কুলের ভেতর বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়েছে।অনেকে মনে করছেন, মেয়েদের স্কুলে যাওয়া ঠেকাতে স্কুলগুলো বন্ধ করার উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে।
এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেছেন যে তার ব্যুরো বিশ্বাস করে, কোভিড-১৯ সংক্রমণ 'খুব সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব' থেকে ছড়িয়েছে।