নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ তিনুবুকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। অবশ্য বিরোধী দলগুলো এই ফলাফল প্রত্যাখ্যান করেছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিগত ছয় বছরের মধ্যে তার প্রথম সফরে মঙ্গলবার ইরাকে পৌঁছেছেন। দেশটিতে টানা রাজনৈতিক সঙ্কটের পর ‘সংহতি’ প্রকাশ করতে তিনি এ সফরে গেলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন তার দেশের ওপর ড্রোন হামলা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে তার সীমান্তে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন।
নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সাথে সীমান্ত এলাকায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমানা-প্রাচীর নির্মাণ করছে ফিনল্যান্ড। তিন মিটার (১০ ফুট) উচ্চ 'বর্ডার গার্ড' নামে পরিচিত এই বেড়ার শীর্ষে থাকবে কাঁটাতার।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। বুধবার (১ মার্চ) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গ্রিসে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গ্রিসের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ইআরটি জানিয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে সব ধরনের সরকারি ফোন থেকে ভিডিও শেয়ারিং-এর জনপ্রিয় অ্যাপ টিকটক ডিলিট করার জন্য সরকারের সকল চাকুরিজীবীকে নির্দেশ দেওয়ার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত।
ন্যাটোতে যোগদানের ফিনল্যান্ডের প্রস্তাবকে ত্বরান্বিত করার লক্ষে দেশটি মঙ্গলবার সংসদীয় বিতর্ক শুরু করেছে। দেশটির রাশিয়ার সাথে বিস্তৃত সীমানা রয়েছে। এ সীমানা ইউরোপের দেশগুলোর সাথে রাশিয়ার থাকা বৃহত্তম সীমান্তের অন্যতম।
ত্রিপুরা বিধানসভা নির্বাচন কয়েকদিন আগেই শেষ হয়েছে। সোমবার এক দফাতেই মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। তিন রাজ্যেরই ভোটের ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশ-পাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
এক বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন থেকে বহু মানুষ এবং শিশুকে জোর করে নিজেদের দেশে নিয়ে যায় রাশিয়া।
ভূমিকম্পের পর উদ্ধার কাজে বিলম্বের জন্য ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা আদিয়ামান পরিদর্শনে যান তিনি।
ইউক্রেন সোমবার তাদের বাহিনীকে ফাইটার জেট সরবরাহ করার জন্য মিত্রদের ওপর তাদের চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটার এই মুহূর্তে ইউক্রেনে সরবরাহ করা উপযুক্ত হবে না- যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক এমন মূল্যায়ন সত্ত্বেও ইউক্রেন এই চাপ অব্যাহত রেখেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করার অনুমতি দিয়েছেন। রোববার অনুমতি পাওয়ার পর রিও ডি জেনিরোতে যুদ্ধজাহাজ দুটি নোঙর করেছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি। সোমবার কয়েকটি বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত দেয়া হয়েছে।