যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গণপ্রজাতন্ত্রী চীন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে মারণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এমন প্রমাণ যুক্তরাষ্ট্র দেখেছে এবং এর পরিণতি সম্পর্কে চীনকে সরাসরি সতর্ক করে দিয়েছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে দেশটি ‘রাজনৈতিক মীমাংসা’র আহ্বান জানিয়ে ১২ দফা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে সব পক্ষকে রাশিয়া এবং ইউক্রেন নিয়ে একইদিকে কাজ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় সরাসরি সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে বেইজিং।
আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে, অর্থনৈতিক সংকটের জেরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দু'দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে এ হিসাব পাওয়া গেছে।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।
আক্রমণের বার্ষিকীতে প্রথমবারের মতো লিওপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। পোলান্ড বলছে, তারা ইউক্রেনকে জার্মানির তৈরি চারটি লিওপার্ড-২ ট্যাংক সরবরাহ করেছে।
মিয়ানমার জান্তা ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৪৮৪টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে নিরপেক্ষ গবেষণা সংস্থা ডাটা ফর মিয়ানমার জানিয়েছে।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধ অবসানের জন্য ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তির প্রেক্ষাপটে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং সারা বিশ্বকে কতটা বিপদগ্রস্ত করে তুলেছে তা তুলে ধরার চেষ্টা করেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির একদিন আগে বুধবার দেশটির প্রতি সমর্থন প্রদর্শনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কিয়েভ সফর করেন।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী অভিযানের সময় অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো অনেককে আহত করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ।
গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোরে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, এর ঘণ্টা দু’য়েক আগে এ অঞ্চল থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়।
কম্বোডিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১১ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
বিভিন্ন দেশের ভ্রমণবিলাসী মানুষদের পছন্দের গন্তব্য ইতালির ভেনিস। সেই ভেনিসের খালে এখন আর আগের মত পানি নেই। খাল শুকিয়ে ‘কাঠ’ হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি স্থগিত করার বিষয়ে নতুন করে সমালোচনা করলেও জোর দিয়ে বলেছেন, মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের পদক্ষেপ নিচ্ছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সাবেক রুশ প্রেসিডেন্ট ও রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদ বলেছেন, ইউক্রেন যুদ্ধে হারলে রাশিয়া 'হাওয়া' হয়ে যাবে।