মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বন্যা কবলিত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। দেশটির জনবহুল এ অঙ্গরাজ্যে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর তিনি সেখানে এ সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
বিশ্ব
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালে ৩ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের নিপ্রো শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়েছে। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
চীনে ৬০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে। সরকারি ডাটা থেকে এমনটাই জানা গেছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটির জন্য এটি ঐতিহাসিক ঘটনা। এখন দীর্ঘ সময় দেশটির জনসংখ্যা কমবে বলেই ধারণা করা হচ্ছে।
মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির সরকারের বিরুদ্ধে ২০১৯ সালে বিক্ষোভে অংশ নেওয়ায় ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক সামরিক আদালত।
রুশ ভূখণ্ডের দিকে এগুতে থাকা একটি জার্মান নৌবাহিনীর বিমানকে বাল্টিক সাগরে রুখে দিয়েছে রাশিয়ার সু-২৭ জঙ্গি বিমান। এমন দাবি করেছে রাশিয়া।
ভারতের সবচেয়ে ধনী এক শতাংশ এখন মোট সম্পদের ৪০ ভাগের মালিক। অথচ ভারতের মোট জনসংখ্যার অর্ধেকের সম্মিলিত সম্পদের পরিমাণ মাত্র ৩ শতাংশ। সোমবারের একটি নতুন গবেষণায় এমন ব্যাপক বৈষম্যের ছবিই উঠে এসেছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মা-শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী।ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।
মিয়ানমারের সামরিক বাহিনী দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ সমরাস্ত্র তৈরি করছে। এজন্য তারা অন্তত ১৩টি দেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ পাচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের কর্মকর্তারা।
উদ্বোধনের তৃতীয় দিন মাঝ গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাসবাংলাদেশ ও ভারতের মাঝে বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’ উদ্বোধনের তৃতীয় দিনেই বিভ্রাটের সম্মুখীন হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরুর পর সোমবার মাঝ গঙ্গায় আটকে গেছে বিলাসবহুল এই প্রমোদতরী। বিহার রাজ্যের ছাপরায় গঙ্গার অগভীর পানিতে হঠাৎ ‘গঙ্গা বিলাস’ আটকা পড়েছে বলে দেশটির গণমাধ্যমের সূত্রে জানা গেছে।
নেপালের পোখারায় বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি অবতরণের আগ মুহূর্তে ল্যান্ডিং প্যাড পরিবর্তনের অনুমতি চেয়েছিল। অনুমতি দেয়া হলেও শেষমেশ আর অবতরণ করতে পারেনি বিমানটি। তবে শেষ মুহূর্তে ল্যান্ডিং প্যাড বদলের দরকার কেন হয়েছিল তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
আমেরিকার নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তার শহর হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল শহর এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি যে সমস্ত অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য আর জায়গা নেই।
বিশ্বে ২০২০ সাল থেকে যত সম্পদ হয়েছে, তার দুই-তৃতীয়াংশ যাচ্ছে এক শতাংশ ধনীর পকেটে। যার মূল্য ৪২ ট্রিলিয়ন মার্কিন ডলার। অক্সফাম এই তথ্য জানিয়েছে।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩৯ জন।রোববার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নির্বাচনের দাবিতে আবার সরব হয়ে উঠেছেন। তার চাপের মুখে জনবহুল পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের এমপিরা জানিয়েছেন।