ইসরাইলি সুপ্রিম কোর্টের নির্দেশনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার এক সিনিয়র সদস্যকে বরখাস্ত করেছেন। আদালতের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আরো জোরদার হওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
বিশ্ব
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে মন্টেরি পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ (শেরিফ) বিভাগের ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ের।এছাড়া এই ঘটনায় আহত আরো অন্তত ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ এক গুলিবর্ষণের ঘটনার পর সেখানে হাজির হয়েছে।এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে মার্কিন মিডিয়ার খবরে বলা হচ্ছে।
চন্দ্রজয়ী নভোচারী এডউইন ‘বাজ’ অলড্রিন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে একটি ঘরোয়া অনুষ্ঠানে তিনি তার ‘দীর্ঘদিনের প্রেমিকা’ ড. আনকা ভি ফাউরকে (৬৩) বিয়ে করেছেন।
হাইতির রাজধানীতে পুলিশের ওপর সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। শনিবার ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রাজিলে সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানীতে দাঙ্গার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা তাকে সরিয়ে দিলেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান জানিয়েছেন, তার জীবনে ‘রাজনীতি’র কোনো প্রয়োজন নেই।’
রুশ সেনাদের বিরুদ্ধে এখনই বড় ধরনের কোনো হামলা চালাতে ইউক্রেন সরকারকে নিষেধ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকার বলেছে, তারা সর্বশেষ যে শত শত কোটি ডলারের সমরাস্ত্র পাঠিয়েছে আগে সেগুলো পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে।
তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিয়িংচি শহরে তূষারধসে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন আইনজীবী জানিয়েছেন, বাইডেনের বাড়ি থেকে আরও ছয়টি গোপন নথি উদ্ধার করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সম্প্রতি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেবার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। কয়েকমাস আগে তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন ব্রিটেনের লিজ ট্রাস।
চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে। গাড়িতে থাকা অবস্থায় সিটবেল্ট খুলে সোশ্যাল মিডিয়ার জন্য একটি ভিডিও করছিলেন মি. সুনাক।
এবার তুরস্কের অর্থনীতি নিয়ে ব্রিটিশ সাপ্তাহিক দি ইকোনোমিস্টের নেতিবাচক সংবাদ নিয়ে মুখ খুললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে দেশটির জনগণ, ব্রিটিশ পত্রপত্রিকা নয়।
জর্জিয়ায় সাবেক এক সেনাসদস্য ছয়জনকে গুলি করে হত্যা করেছে। আহত বেশ কয়েকজন।শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির সাগারেহো শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ভবনের বারান্দা থেকে সাবেক ওই সেনাসদস্য হঠাৎ গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
রাশিয়া শুক্রবার জানিয়েছে, অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহে রাশিয়া পাকিস্তানের সাথে এক ‘নীতিগত সমঝোতায়’ পৌঁছেছে। এ সময়ে উল্লেখ করা হয়, দুই পক্ষই সম্মত হয়েছে যে এর মূল্য ‘বন্ধুসুলভ দেশগুলোর মুদ্রায়’ পরিশোধ করা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেয়ার ‘কোনো বিকল্প নেই’। এদিকে জার্মানি ইউক্রেনের চাওয়া লিওপার্ড ট্যাঙ্ক দেবে কি-না তা এখনো জানায়নি।