ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন নেককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করছে ভারতীয় সেনাবাহিনী।
বিশ্ব
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা শুক্রবার বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে তারা আরো পশ্চিমা অস্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অতি উগ্র ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র্যাসমাস প্যালুড্যন আবারো পবিত্র কুরআন পুড়িয়েছেন। শুক্রবার তিনি ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটান। এর আগে তিনি সুইডেনে একই কাজ করেছিলেন।
অধিকৃত পূর্ব জেরুসালেমে একটি ইসরাইলি বসতিতে অবস্থিত একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে গুলিতে অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার এ ঘটনা ঘটেছেঠ
সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে আমেরিকা।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে পশুপালকদের একটি দলের ওপর বোমা হামলায় মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা বলেছেন, পুতিনের সাথে শান্তি আলোচনায় বসার তার ‘কোনো আগ্রহ নেই।’
কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে পিটিয়ে মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ভয়াবহ উগ্র ও বর্ণবাদী ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র্যাসমাস প্যালুড্যান ঘোষণা করেছেন, তিনি আবারো পবিত্র কুরআনের কপিতে অগ্নিসংযোগ করবেন। এবার তিনি আজ শুক্রবার ডেনমার্কে তা করবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মাদক যুদ্ধের সময়কার সম্ভাব্য 'মানবতার বিরুদ্ধে' অপরাধ নিয়ে নতুন করে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। কথিত ওই যুদ্ধের সময় হাজার হাজার লোক নিহত হয়েছিল।
মিয়ানমারে আফিমের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এটি গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জাতিসংঘ বলছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত পশ্চিমা দেশগুলো ও প্রশান্ত মহাসাগরীয় কিছু মার্কিন মিত্র দেশ থেকে প্রায় ৫৭৪ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, যা এ যাবতকালের সবচেয়ে বড় বহিষ্কার।
জাপান উপকূলে এক জাহাজডুবিতে ছয় চীনা নাগরিকসহ আটজনের প্রাণহানি ঘটেছে।বৃহস্পতিবার একজন চীনা কূটনীতিক রাষ্ট্রীয় গণমাধ্যমকে একথা জানিয়েছেন।খবর এএফপি’র।
পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি অভিযানে এক বৃদ্ধাসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে।
ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূল থেকে ৯৫ অভিবাসীকে উদ্ধার করেছে ওশান ভাইকিং নামের একটি জাহাজ। তবে সেখানে এখনো চারজন নিখোঁজ রয়েছেন।
প্রায় দুই বছর আগে ক্যালিফোর্নিয়ার একটি খামারে কাজ করতে আসা জোসে রোমেরোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ এক জায়গা হওয়ার কথা ছিল। এমনটা মেক্সিকো ও চীন থেকে আসা অভিবাসীরাও ভেবেছিলেন।