ইউক্রেনকে যুদ্ধবিমান না দেবে না যুক্তরাষ্ট্র। এর বদলে আবরামস ট্যাঙ্কসহ অন্যান্য ধরনের সহায়তা বাড়াবে দেশটি। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কোঅর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স জন কিরবি এ তথ্য প্রকাশ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধবিমান দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে ইউক্রেন।
বিশ্ব
পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। এছাড়া আহত হয়েছে ১৫০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মসজিদটি ছিল পেশোয়ারের পুলিশ লাইন্সের ভেতরে। সেখানে সাধারণত ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য জোহরের নামাজ পড়েন
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান ভারতের আদানি গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা ও শর্ট-বিক্রেতা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনকে প্রত্যাখান করেছে।
ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করা একটি ট্রাক বহরে বিমান হামলায় সাতজন নিহত হয়েছে। সোমবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সায়ত্ত্বশাসিত শায়া কাউন্টির জিনজিয়াং উইগুর অঞ্চলে ৬ দশমিক ১-মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ার পুলিশ লাইন্সের মসজিদের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কতৃপক্ষ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ।
পাকিস্তানে এখন এক লিটার জিজেলের দাম হলো ২৬২ টাকা ৮০ পয়সা। আর এক লিটার পেট্রোলের দাম বেড়ে হলো লিটারপ্রতি ২৪৯ টাকা ৮০ পয়সা। দাম বেড়েছে কেরোসিন ও লাইট ডিজেল অয়েলেরও।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রোববার রাশিয়ার গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।তিনি তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেছেন, ‘রুশ বাহিনী আজ সারাদিন নৃশংসভাবে গোলাবর্ষণ করেছে। এতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।’
মেক্সিকোতে একটি নাইটক্লাবে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলার পেছনে দৃশ্যত ইসরাইল ছিল বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আসন্ন জাতীয় পরিষদের উপ-নির্বাচনে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের ইতিহাসে কোনো এক ব্যক্তি আগে কখনো এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আগামী ১৬ মার্চ ভোট হবে।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ইঙ্গিত দিয়েছেন যে আঙ্কারা ফিনল্যান্ডকে সামরিক জোট ন্যাটোতে গ্রহণ করতে পারে, তবে সুইডেনকে নয়।
ব্রিটেনে ক্ষমতাসীন দল কনসারভেটিব পার্টির চেয়ারম্যান নাদিম জাহাওয়ি অর্থমন্ত্রী থাকার সময় কর বিভাগকে জরিমানা দিয়েছেন- এই অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাকে বরখাস্ত করেছেন।
ভারতের ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের বুকে গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গুলি করেছেন তাদেরই একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)।
ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের কয়েকদিনের মধ্যেই শুক্রবার জেরুসালেমে একটি ইহুদি প্রার্থনাস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে।