জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, ক্ষমতা কব্জায় রাখার জন্য মিয়ানমারের সামরিক নেতাদের ক্রমবর্ধমান নৃশংসতা ও দমন-পীড়নের নিন্দা জানিয়েছেন।
বিশ্ব
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন শীর্ষস্থানীয় সহযোগী শনিবার বলেছেন, ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা আক্রান্ত দেশটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিমান দিয়ে সজ্জিত করার সম্ভাবনা নিয়ে অতি ‘ক্ষিপ্র গতিতে’ আলোচনা চালিয়ে যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের শুরুতে রোববার মিশর যাচ্ছেন।এ সফরকালে তিনি মার্কিন প্রভাব দিয়ে ইসরাইল ফিলিস্তিন উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।
ইথিওপিয়ার কর্তৃপক্ষ বলছে যে- ইরিত্রিয়ানরা ইতোমধ্যে চলে গেছে, তাদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা শনিবার বলেছেন, ইরিত্রিয়ার সৈন্যরা এখনো ইথিওপিয়ার মাটিতেই রয়ে গেছে, তবে তারা সীমান্তের দিকে ফিরে গেছে।
শীতের প্রকোপে তালেবান শাসিত আফগানিস্তানে চলতি মাসে মৃত্যু হয়েছে ১৬২ জনের। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে আশঙ্কা কাবুলের আবহাওয়া দফতরের।
বটগাছ পড়লে আশপাশের মাটি কাঁপবেই। আদানি গোষ্ঠীর স্টকে ধসের আবহে পুরনো প্রবাদ আরো যেন প্রাসঙ্গিক। শুধু সংস্থার নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির শেয়ারে ধস নামায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে বিনিয়োগকারীদেরও। সার্বিকভাবে আদানিদের স্টকে এই ধাক্কা শেয়ারবাজারকে বেসামাল করে দিতে পারে।
পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) দেশটির এল আল্টো জেলায় এ ঘটনা ঘটে।
ইরান-তুরস্ক সীমান্তে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইউরোপীয়ান মেডিটারেনিয়ান ভূকম্পন সেন্টার এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া
কানাডায় ইসলামফোবিয়া রোধে প্রথমবারের মতো বিশেষ একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।
ভারতের একটি বেসরকারি হাসপাতালে আগুনে পুড়ে দুই চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
ভারতে এক দিনে দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর তিনটি বিমান। দেশটির রাজস্থানের ভরতপুরে বিমানবাহিনীর বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে দুই যুদ্ধবিমান, সুখোই-৩০ এবং মিরাজ-২০০০।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শনিবার এ তথ্য জানিয়েছেন।
লাদাখ সীমান্তের ওপারে সৈন্য বাড়াচ্ছে চীন। বিশেষ সূত্রে সেই খবর পেয়ে ভারত-চীনের মধ্যে আবারো সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করল ভারতীয় পুলিশ। এ ব্যাপারে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে লাদাখ পুলিশের শীর্ষ কর্তাদের একটি সম্মেলনে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।