পাকিস্তানে ৪৮ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।
বিশ্ব
মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া । সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্রক্ষমতা দখলের দুই বছর পর দেশটির সামরিক শাসকদের ওপর চাপ প্রয়োগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে একাধিক রকেট আঘাত হেনেছে। তুরস্কের কর্মকর্তা ছাড়াও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দু’বছর পূর্তি উপলক্ষে সে দেশের গণতন্ত্রপন্থী কর্মীরা "নীরব ধর্মঘট" পালন করছেন।বিক্ষোভকারীরা জনসাধারণকে বুধবার বাড়ির ভেতরে থেকে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
ম্যানুয়েলা রোকা বোটেই ইনকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি মধ্য আফ্রিকার দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে মঙ্গলবার পর্যটকবাহী একটি বাস উল্টে গেলে সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছে। বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল। পুলিশ এ কথা জানিয়েছে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা তিনি বিবেচনা করছেন এবং একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিয়েভের ব্যাপারে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন উন্নত অস্ত্র দেয়ার সর্বশেষ যে অনুরোধ জানিয়েছে তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করবেন।
প্রথমে না বলেও এখন ইউক্রনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে ন্যাটো দেশগুলো। এবার কি তারা যুদ্ধবিমানও দে
শীতের আবহাওয়ার কারণে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বরফ ছড়িয়ে পড়েছে, দেশব্যাপী এক হাজা ৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মহাসড়কগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাসের রাস্তায় কমপক্ষে দু'জন নিহত হয়েছেন এবং রাজ্যের দু’জন আইন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতের আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ নামে এক মার্কিন সংস্থা শেয়ার বাজারে ব্যাপক অনিয়ম ও হিসাবে কারচুপির অভিযোগ এনেছে। অভিযোগ খণ্ডন করতে আদানি গ্রুপের দেয়া বক্তব্যের চেয়েও, তারা যেভাবে বক্তব্য উপস্থাপন করেছে তা ছিল বেশি গুরুত্বপূর্ণ।
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। সরকার সোমবার এ কথা জানিয়েছে
পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পেশোয়ারের মসজিদে সোমবার ভয়াবহ বোমা হামলার এখন পর্যন্ত ৯০ জন নিহতের তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে শীতকালীন তীব্র ঝড়ের কারণে এক দিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুরকিনা ফাসোতে রোববার ও সোমবার দুটি সশস্ত্র হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।