ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার কিয়েভে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করছেন। শীর্ষ সম্মেলনে তিনি ইউরোপীয় ইউনিয়নে তার দেশের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি এবং রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ আশা করছেন।
বিশ্ব
মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের একটিমাত্র প্রতিবেদন। আর তাতেই দৃশ্যপট পাল্টে গেছে।
সপ্তাহখানেক আগে যে আদানি গোষ্ঠীর সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্পর্ক একটি মধুর দিকে এগোচ্ছিল। দরপত্রের মাধ্যমে তাজপুরে গভীর সমুদ্রবন্দরের বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী।
মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে কথিত চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীন সফর স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র ওই ঘটনাকে তার দেশের সার্বভৌমত্বের 'অগ্রহণযোগ্য' লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আগামী রোববার এই সফর শুরু হওয়ার কথা ছিল।
ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে এবার পানি সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকা। জানা গেছে, কয়েক মাস ধরেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়া দিন পার করতে হচ্ছে দেশটির নাগরিকদের। এবার তাদের সংকটের তালিকায় যুক্ত হয়েছে পানি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে তুষারঝড়ের দাপট। এর মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবাও। এতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, আরকানসাস,ওকলাহোমায় ঠাণ্ডার কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সুড়ঙ্গের কাছে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
ব্রিটেনজুড়ে অব্যাহতভাবে চলতে থাকা শ্রমিক ও কর্মীদের ধর্মঘট দেশটি বিধ্বস্ত হয়ে পড়ছে। আর এর জন্যই জনপ্রিয়তা হারাচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট মোকাবেলার উপায় খুঁজতে যে সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বান কারেছেন, তাতে যোগ দিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকেও আমন্ত্রণ জানিয়েছেন।
ইউরোপীয় কমিশনের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেইন বৃহস্পতিবার কিয়েভ পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেন-ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের এক দিন আগে কমিশনারদের একটি দল নিয়ে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছেছেন।
গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে এই অভিযান চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিটি সম্প্রসারণ করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিনিদের আরো বেশি প্রবেশের সুযোগ দেবে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার অংশ হিসেবে ৩০ বছর পর বৃহস্পতিবার সলোমন দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস পুনরায় চালু করেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের দুর্বল রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘আরো দায়িত্বশীল হওয়ার’ আহ্বান জানিয়েছেন দেশটির পরিস্থিতি তদন্তের দায়িত্বে থাকা জাতিসঙ্ঘের স্বাধীন কার্যক্রম বিশেষজ্ঞ। তিনি জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক হিসেবে পরিচিত। নাম টম অ্যান্ড্রুস।
মিশরের কায়রোর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৩২ জন। বুধবার দুপুরে পূর্ব কায়রোর মাতারিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করার উদ্যোগ শুরু করেছেন স্পিকার কেভিন ম্যাকার্থি। অতীতে ইসরাইলের সমালোচনা করার জন্য রিপাবলিকানরা ইলহান ওমরের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
ইউক্রেনে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ রুশ বাহিনীকে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটি বলছে, এটি মস্কো ও কিয়েভের মধ্যকার সঙ্ঘাতকে আরো বাড়িয়ে তুলবে।