ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরের পৃথক দু’টি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬ শতাধিক ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দেশটির দাবি। মস্কো এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ আখ্যায়িত করছে।
- হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের
- * * * *
- অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
- * * * *
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
বিশ্ব
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে এবার গরু ব্যবহার করছে ইসরাইল! জানা গেছে, চর হিসেবে ফিলিস্তিনের সীমান্ত এলাকায় গরুর পাল পাঠানো হচ্ছে। স্থানীয়দের অনুমান, বিশেষ প্রশিক্ষণ দিয়েই সীমান্ত পার করে ফিলিস্তিনের মাটিতে গরুগুলোকে পাঠান হয়েছে।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর চীন এই প্রথম ভ্রমণকারীদের জন্য তার সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে।
হাজার হাজার ইসরায়েলি শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। নেতানিয়াহুকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী বলে মনে করা হয়। এএফপি’র এক সংবাদদাতা এ কথা জানান।
ভারতীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক রুটে মহিলা সহযাত্রীর গায়ে মদ্যপ অবস্থায় মূত্রত্যাগ করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দিল্লি পুলিশ শনিবার গ্রেপ্তার করেছে।
ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। এদিকে, দিল্লীর সফদারগঞ্জে সর্বনি্ম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠকের সময় সঙ্কট-বিধ্বস্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারের জন্য ‘সাহসী এবং কার্যকর’ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
গ্রিসকে এজিয়ান সাগর নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। তিনি বলেছেন, প্রতিবেশী গ্রিস নিয়ে তুরস্কের কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত না তারা এজিয়ান সাগরে ‘জলঘোলা না করে’।
মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। দেশটির নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অভিবাসী এবং শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন মারা গেছে। সেফ্যাক্স অঞ্চলের লোয়াটায় নৌকাটি ডুবে যায়।
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্যান্ট ভিজে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দেশটির ছয় সংবাদিককে গ্রেফতার করা হয়।
করোনা রোগীদের চিকিৎসায় ফাইজারের তৈরি প্যাক্সলোভিড ট্যাবলেট দেশে উৎপাদনের অনুমতি পেতে মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা শুরু করেছে চীন।
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইসিস'এর সাথে সরাসরি যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে গ্রেফতার হয়েছেন দুই যুবক। শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে তাদের উভয়কেই গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত পড়ায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে।
চীন কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিষয়ে সরকারের নীতির সমালোচনা করে এমন এক হাজারেরও বেশি ব্যক্তির সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করেছে সরকার।