নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে বুধবার নৌযান ডুবিতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌযানটির এক পাশ ভেঙ্গে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন
- হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের
- * * * *
- অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
- * * * *
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
বিশ্ব
যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।
কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন বলে জানা গেছে।বুধবার নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ভারতের শীর্ষস্থানীয় এই রাজনীতিককে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট দ্রুত এএমএক্স-১০ যুদ্ধের ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর কথা বলেছেন।
ভয়াবহ গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায়। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র-সজ্জিত করে একটি ফ্রিগেট পাঠিয়েছেন আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পুতিন এই পদক্ষেপ গ্রহণ করলেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আনুষ্ঠানিকভাবে একটি 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য।এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর বা আইজিআরসি-কে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করেছে।
সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে দফায় দফায় গাড়িবোমা হামলা হয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্টের নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে দিল্লি আসার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন তারই এক সহযাত্রী।
ইউক্রেনের মাকিভকা শহরে নতুন বছরের শুরুতেই ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার নাগরিকরা নিহত সৈন্যদের প্রতি শোক জানাতে জড়ো হয় এবং সেখানে তাদেরকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। এভাবে ক্ষোভ প্রকাশ করা রাশিয়ায় একটি বিরল ঘটনা।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ব্রিটেনজুড়ে চলছে রেলকর্মীদের ধর্মঘট। বুধবার (৪ জানুয়ারি) শুরু হওয়া এ ধর্মঘট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল মঙ্গলবার ৫ দিনের এ ধর্মঘটের ডাক দেন ব্রিটেনের রেলকর্মীরা।
ভারতেই আগেই নেপালের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার কার্যক্রম শুরু করে দিয়েছে চীন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
বড়দিনের সময়ে ভয়াবহ বন্যার কারণে ফিলিপাইনের হাজার হাজার মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বন্যায় ১৯ জন নিখোঁজসহ মৃতের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
পাকিস্তানের 'উস্কানিমূলক বক্তব্যে' আফগান সরকার 'মর্মাহত' মর্মে মন্তব্য করে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন, আফগান সরকার পাকিস্তানসহ তার সকল প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়।
মেক্সিকোতে বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথগ্রহণ করেছেন নরমা লুসিয়া পিনা। ৬-৫ ভোটে তিনি এই পদ পেয়েছেন।
ভারতের ওড়িশায় আরেকজন রুশ নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। ১৫ দিনের মধ্যে এ নিয়ে ওড়িশায় তিনজন রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হলো।