মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইয়ের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ২০২২ সালে অর্থনীতিতে নোবেলজয়ী ফিলিপ ডিবভিগের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু করেছে।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
বিশ্ব
নিজের দেশ বিশ্বকাপের ফাইনালে খেললে নিঃসন্দেহে সে দেশের মানুষের শতভাগ তারা পাবে।জনপ্রিয় ও দক্ষতায় নিপুণ, এমন দলের হাজারো সমর্থক দেশের সীমানার বাইরে থাকবে, সেটাও স্বাভাবিক।
কলম্বিয়ার বিদ্রোহীরা সশস্ত্র হামলা শুরু করায় কার্যত দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ টেক্সাস অঙ্গরাজ্যে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।
এতে স্থাপনাসমূহ কেপে উঠলেও আপাতদৃষ্টিতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।মার্কিন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
চীনের কঠোর বিধি নিষেধগুলো তুলে নেয়ার ফলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাই বাড়ছে। এভাবে চলতে থাকলে ২০২৩ সালে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
মালিতে হামলায় জাতিসঙ্ঘ মিশনের দুই শান্তিরক্ষী নিহত ও আরো চারজন আহত হয়েছে।জাতিসঙ্ঘ মিশন এ কথা জানিয়েছে।
মালয়েশিয়ায় একটি ক্যাম্প এলাকায় শুক্রবার ভূমিধসের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা ভূমিধসে চাপা পড়া থাকা আরও ১২ জনের জন্য রাতেই খনন কাজ পরিচালনা করেন।
মিয়ানমারের সামরিক সরকার এবং আফগানিস্তানের তালেবান নেতারা নিউ ইয়র্কে অবস্থিত জাতিসঙ্ঘে দূত পাঠাতে পারবে বলে আগে গ্রহণ করা সিদ্ধান্ত অনুমোদন করা স্থগিত করেছে। ফলে দেশ দুটির সাবেক সরকারের আমলে নিয়োগ করা দূতরাই বহাল থাকবেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ দাবি করায়, লিবিয়ার জাতিসঙ্ঘ আসনটির ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
ইউক্রেনের পুরো এলাকা জুড়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিয়েভ শহরেই ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে ৪২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ব্যক্তি দেশটির চারটি অঞ্চলে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ ছাড়াও হামলা চালানো হয়েছে উত্তরের খারকিভ, দক্ষিণের ওডেসা এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে।
যুক্তরাষ্ট্র সরকার এই প্রথম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত হাজার হাজার গোপন নথি কোনোকিছু বাদ না দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন নগরীতে ১৬ বারেরও বেশি বোমা হামলা চালিয়েছে।
জাতিসংঘ বলছে, রুশ সৈন্যরা শত শত ইউক্রেনীয় বেসামরিক লোককে হত্যা করেছে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, এমন লোককেও কোন বিচার ছাড়াই হত্যা করা হয়েছে যারা স্পষ্টতঃই কোন হুমকির কারণ ছিল না – এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের হাতও ওপর দিকে তোলা ছিল।
বিশ্বায়ন প্রক্রিয়ায় রাশিয়া ও চীনের ফায়দা হলে সেই দুই দেশের স্বৈরাচারী শাসকরা নিজস্ব স্বার্থেই শান্তি বজায় রাখবেন – এমন বিশ্বাসের উপর ভর করে পশ্চিমা বিশ্ব গত তিন দশক মোটামুটি নিশ্চিন্ত ছিল৷
পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর দেশটিতে বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে সহিংসতায় সাত জন প্রাণ হারিয়েছে