ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু, আর তার ডেপুটি হচ্ছেন বিধানসভার সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
বিশ্ব
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অবসানের পর রুশ নব্য ধনকুবের (অলিগার্চ) এবং গ্রুপগুলোর ১৮.৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আপাতত পারমাণবিক হামলার ধারণার পরিবর্তে শত্রুকে নিরস্ত্র করার জন্য প্রচলিত আগাম হামলার সামরিক নীতি প্রবর্তন করে তার সামরিক নীতিমালা সংশোধন করতে পারে।
রাশিয়াকে ড্র্রোন সরবরাহ এবং মাহসা আমিনির মৃত্যুতে প্রতিবাদী বিক্ষোভ দমনে অভিযান পরিচালনাকে কেন্দ্র করে ইইউ ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে।
থাইল্যান্ডের ফুকেট এলাকার নিকটবর্তী অঞ্চলে আন্দামান সমুদ্রে দুইশো'র বেশি রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা সাত দিনের বেশি সময় ধরে ভাসমান অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। একই প্রদেশে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে দেশটির আইনপ্রণেতারা অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। এরপর পরই পুলিশ বুধবার তাকে আটক করে।
অধিকৃত পশ্চিম তীরে জেনিন নগরী সীমানায় বৃহস্পতিবার ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
উত্তর মেক্সিকো সীমান্ত শহর নুয়েভো লারেডোতে সেনাবাহিনী ও গ্যাং সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন কার্টেল বন্দুকধারী ও একজন সৈন্য নিহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সতর্ক করে বলেছেন যে, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবে। কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত সৈন্য সংগ্রহ করার কোনো প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
পেরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দিনা বুলার্তো। বিরোধী দলের নেতৃত্বাধীন কংগ্রেস বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অপসারণ করার পর নতুন দিনা শপথ গ্রহণ করেন।
বিগত কয়েক দশকে তাপপ্রবাহের কারণে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত রিপোর্টে এ কথা জানিয়ে বলা হয়েছে, আগামী কয়েক দশকে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে কার্যত ধ্বংসের সম্মুখীন হবে নাগরিক জীবন
যুক্তরাষ্ট্র মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কাছে দেড়শ’ কোটি ডলার মূল্যের ১৮টি সিএইচ-৪৭এফ চিনুক পরিবহন হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীন বুধবার দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিলের ঘোষণা দিয়েছে।বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশানে থাকতে পারবে।
জার্মানির বেশিরভাগ অংশে সন্দেহভাজন উগ্র ডানপন্থী উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাজার হাজার পুলিশ। বুধবার সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনারীদের বিরুদ্ধে এ অভিযান চালায় পুলিশ।
রক্ষণশীল দেশ কাতার, যেখানে মদ বিক্রি নিষিদ্ধ, সেখানে অনুষ্ঠিত হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। বিভিন্ন দেশ থেকে আসা নারী ভক্তরা চমৎকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বলেছেন, নিজ দেশ থেকে কাতারে নিজেদের বেশি নিরাপদ মনে করছেন তারা।