যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। নিউইয়র্ক জুরি মঙ্গলবার ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল’ কর্পোরেশনকে সার্বিকভাবে দোষী সাব্যস্ত করেছে।
- ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’
- * * * *
- শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা
- * * * *
- নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
- * * * *
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
বিশ্ব
ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়া।
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কার্চনারকে দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে। ৬৯ বছর বয়সী ক্রিস্টিনাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। তবে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক পুলিশ মুখপাত্র এ কথা জানিয়েছেন।
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাকে উপেক্ষা করেই হাজার হাজার লোক কয়লা শিল্পের কথিত দুর্নীতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
বর্তমানে আমেরিকার সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে সৌদি আরবের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয় সংশ্লিষ্ট সংস্থা ওপেক প্লাস।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন কিনা নতুন বছরের ‘শুরুতেই’ তিনি সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সোমবার তার প্রধান স্টাফ রন ক্লেইন এ কথা জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী সেতু পরিদর্শন করেছেন।অক্টোবরে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সোমবার তিনি এটি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজ থেকে এ কথা জানা গেছে।
তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।
কলম্বিয়ার রিসারালদা প্রদেশে একটি মহাসড়কের ওপর ভূমিধসে যানবাহন চাপা পড়ে মৃতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো প্রাদা এ খবর নিশ্চিত করেন।
প্রায় আড়াই দশক আগে ভারতের রাজধানী দিল্লির গদি হাতছাড়া হয়েছিল দেশটির ক্ষমতাসীন দল বিজেপির। এবার দেড় দশক পরে ঝাড়ু ঝড়ে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও (এমসিডি) হাত ছাড়া হতে পারে গেরুয়া শিবিরের।
চীনে শুন্য কোভিড নীতি সহজ হওয়ায় করোনা পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা আনা হয়েছে।চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়ন যে তেলের মূল্যসীমা নির্ধারণ করেছে তা মানবে না তার দেশ। নোভাক বলেন, বেঁধে দেয়া মূল্যসীমা এড়িয়ে বিকল্প পথে কিভাবে তেল বিক্রি করা যায় তার কৌশল উদ্ভাবনে কাজ করছে মস্কো।