আন্তঃসীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানে গিয়ে সে দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। মঙ্গলবার হিনা রাব্বানি পাকিস্তান যান।
- ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী
- * * * *
- চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
- * * * *
- ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’
- * * * *
- শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা
- * * * *
- নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
- * * * *
বিশ্ব
গত দু’দশকে গঙ্গায় মোট পানির পরিমাণ কমেছে। শুধু গঙ্গারই নয়, নদী পার্শ্বস্থ অববাহিকা অঞ্চলে ভূগর্ভস্থ পানির পরিমাণও কমেছে উল্লেখযোগ্যভাবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসঙ্ঘের অঙ্গ সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগনের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে চীনের কাছে এখন ৪০০ টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা মাত্র দু’বছরে তার পারমাণবিক অস্ত্রাগারকে প্রায় দ্বি
মিসর ও তুরস্ক দেশ দুটি পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ করে কয়েক মাসের মধ্যেই কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। সোমবার তিনি এই কথা বলেছেন।
বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার বিস্ফোরিত হয়ে লাভা উদগীরণ শুরু করেছে। মাউনা লোয়া আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা ও ছাই উদগীরণ প্রকৃতির ভয়ঙ্কর রূপ ধারণ করে ছড়িয়ে পড়ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চীনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের ‘তথাকথিত’ সোনালী যুগ এখন শেষ হয়ে গেছে।চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নতুন করে বিবেচনা করার ঘোষণা দিয়েছেন তিনি।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জোর দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন। আর এটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও ব্যবহার করছে।
রাশিয়া সোমবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে বহুল প্রত্যাশিত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা স্থগিত করেছে। ইউক্রেন সংঘাত প্রশ্নে এ দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করা সত্ত্বেও মিশরে এ আলোচনা হওয়ার কথা ছিল।
চীনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া জনসাধারণকে গ্রেফতার না করতে সোমবার বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনে কোভিড সংক্রান্ত লকডাউন অবসানের এবং বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে জনগণের বিক্ষোভ-সমাবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান এবং বর্তমানে বাহাওয়ালপুর কোরের কমান্ডার লে. জেনারেল ফয়েজ হামিদ আগাম অবসর গ্রহণের বিষয়টি অনুমোদন করার জন্য জেনারেল কোয়ার্টার্সে (জিএইচকিউ) আবেদন করেছেন। অপ্রকাশিত সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
কঙ্গোর পূর্বাঞ্চলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও বুরুন্ডির সামরিক বাহিনীর যৌথ অভিযানে ৪০ বুরুন্ডীয় বিদ্রোহী নিহত হয়েছে। রোববার কঙ্গো সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ত্রাণকর্মীরা জানিয়েছে , ইথিওপিয়ার ফেডারেল সামরিক বাহিনীর মিত্ররা টিগ্রায়ে সম্পত্তি লুণ্ঠন এবং ব্যাপক ধরপাকড় করছে।যুদ্ধরত দলগুলো একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করার তিন সপ্তাহেরও বেশি সময় পরে, কথিত নৃশংসতা সম্পর্কে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে রোববার ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। তারা সেখানে কয়েকজন আত্মীয়ের মৃত্যুতে শোক জানাতে জড়ো হয়েছিল। আঞ্চলিক গভর্নর রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিআরটিভি’কে এ কথা জানিয়েছেন।
আবার জনসম্মুখে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে। এবার তাকে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের সাথে দেখা গেছে এবং তাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য বাবার ‘সবচেয়ে আদরের’ ও ‘মূল্যবান’ এমন কিছু সম্মানসূচক উপাধি ব্যবহার করা হয়েছে।
ইতালির দক্ষিণাঞ্চলীয় ইসচিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসের পর রোববার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিধসে অন্তত সাতজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন।