চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বলেছেন, বেইজিং বিশ্ব শান্তির জন্য পিয়ংইয়ংয়ের সাথে কাজ করতে ইচ্ছুক।
- ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী
- * * * *
- চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
- * * * *
- ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’
- * * * *
- শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা
- * * * *
- নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
- * * * *
বিশ্ব
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে যে পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি ৬৪ বছর বয়সে হঠাৎ মারা গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বিস্তারিত আর কিছু জানাননি।
চীনে কোভিড নিয়ন্ত্রণবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাংহাইয়ে প্রতিবাদকারীদের সাথে পুলিশের সংঘর্ষও হয়েছে। আজ সোমবার তৃতীয় দিনের মতো চীনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চীনের কঠোর কোভিড-১৯ বিধিনিষেধও অব্যাহত রয়েছে।
বিশ্বকাপ ফুটবলে মরক্কোর কাছে বেলজিয়ামের ০-২ গোলে হারার পর দেশটিতে দাঙ্গা হয়েছে। প্রতিবেশী নেদারল্যান্ডসেও দাঙ্গাবাজেরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ইট নিক্ষেপ করে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার প্রচারিত এক তথ্যচিত্রে বলেছেন, ইউক্রেনীয়রা তাদের স্লাভিক ভাইদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে এবং তাদেরকে নব্য নাৎসি শাসকদের কবল থেকে মুক্ত করা হবে।
চীনের জিরো কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির জনগণ। শনিবার দেশজুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।এসময় শত শত বিক্ষোভকারী ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ চাই’ বলে স্লোগান দিতে থাকে।
দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় গংউন প্রদেশের উপকূলীয় ইয়াজিয়াং কাউন্টিতে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে।খবর সিনহুয়ার।
ইউক্রেনে পাঠানো মার্কিন নির্মিত উন্নত প্রযুক্তির হাউইটজার কামান নিয়মিতভাবে ভেঙে পড়ছে অথবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো মার্কিন প্রতিরক্ষা দফতরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইতালীয় ইসচিয়া দ্বীপে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে শনিবার এক নারীর মৃত্যু হয়েছে এবং আরো এক ডজন লোক এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তা এবং জরুরি পরিষেবাগুলো এ কথা জানিয়েছে।
ভেনেজুয়েলার ওপর তেল নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে।
উত্তর কোরিয়ার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
অভিবাসীদের নাগরিকত্ব গ্রহণেরপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে জার্মানির সরকার৷ এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি খসড়া প্রতিবেদন দিয়েছে৷
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানী ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চ বাতিল করেছেন। বিশৃঙ্খলার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সেইসাথে আগাম নির্বাচনের দাবি জোরদার করার লক্ষ্যে প্রাদেশিক পরিষদগুলো থেকে তার দল পদত্যাগ করবে বলেও ঘোষণা করেছেন তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু উগ্র ডানপন্থী বেন-গাভিরকে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত করেছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।ফিলিস্তিনি অঞ্চল ও পূর্ব জেরুসালেম সম্পর্কে বেন-গাভি অতি-উগ্রবাদী, সহিংস এবং নেতিবাচক মনোভাব পোষণ করেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি হত্যা প্রচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার প্রথম জনসমক্ষে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই হত্যা প্রচেষ্টার জন্য তিনি ক্ষমতাসীনদের অভিযুক্ত করেছেন।
ব্রাজিলে পৃথক দু’টি স্কুলে গুলি চালিয়েছে এক বন্দুকদারী। তার সরাসরি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।