ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮তে উঠেছে, তবে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা এজেন্সি তাদের সবশেষ ঘোষণায় বলেছে, এখনো আরো ১৫১ জন নিখোঁজ রয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ‘জ্বালানি উৎপাদন বাড়ানো’র বিষয়টি অস্বীকার করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান।
থাইল্যান্ডে মঙ্গলবার পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং দুই ডজনেরও বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।
সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার প্রচণ্ড ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক শূন্য।প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে।এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের হার ক্রমশ কমতে থাকায় আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেল্ফ ডিক্লারেশন বা স্ব-প্রত্যায়িত ফর্ম ছাড়াও এ বার ভারতে প্রবেশ করা যাবে৷
চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া ২ জন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কলম্বিয়ায় ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় আট আরোহীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু। এনডিটিভি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে সোমবার এক ভূমিকম্পে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রদেশটির গভর্নর এ কথা জানান।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ বিপুল ভোটে পুনঃনির্বাচিত হয়েছে। তিনি ৮১.৩ শতাংশ ভোট পেয়েছেন।সোমবার প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।আল-জাজিরা এ খবর জানিয়েছে।
সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে দুইজন নিহত হয়েছে। তুরস্কের সিরীয় সীমান্তবর্তী জেলা কারকামিসে এ ঘটনা ঘটে বলে তুরস্কের আঞ্চলিক গভর্নর ও গণমাধ্যম জানিয়েছে।সোমবার সিরিয়া থেকে পাঁচটি রকেট ছোড়া হয়।
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির পশ্চিম জাভা প্রদেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
আজ রোববার (২০ নভেম্বর) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। এটি বিশ্বকাপের ২২তম আসর। পাঁচটি আরব দেশসহ এই আসরে সর্বমোট ৩২টি দল অংশ নেবে। এবারের আসরটি নানাভাবে আলোচিত।
মালয়েশিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্টে সৃষ্টি হয়েছে। আর এতে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জোট এগিয়ে রয়েছে।
৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছেন মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জঙ উন। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিএমবি)-এর পরীক্ষামূলক নিক্ষেপের পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করার প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এই হুমকি দিলো।