বিশ্ব

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী ৯৯ বছর বয়সে মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী ৯৯ বছর বয়সে মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী প্রিসিলা সিতিয়েনি ৯৯ বছর বয়সে কেনিয়ায় মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়।

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি আলভির সাথে যোগাযোগ পাকিস্তান সরকারের

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি আলভির সাথে যোগাযোগ পাকিস্তান সরকারের

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রপতি ড. আরিফ আলভির সাথে সাক্ষাত করেছেন দেশটির অর্থমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত

ইরাকের সুলাইমানিয়া শহরের একটি আবাসিক এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

চলমান ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ানের উপর চীনের হামলার আশঙ্কার মাঝেই তৃতীয় বড় সংঘাতের বীজ বপন করছে উত্তর কোরিয়া। সম্প্রতি একের পর এক অস্ত্র পরীক্ষার ফলে এমন আশঙ্কা বেড়ে চলেছে। এবার জাপান সাগর লক্ষ্য করে সে দেশ সম্ভবত দূরপাল্লার আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে সন্দেহ করা হয়েছে।

সৌদি ভিসার জন্য ভারতীয়দের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না

সৌদি ভিসার জন্য ভারতীয়দের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না

সৌদি আরবের ভিসা পেতে এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) লাগবে না ভারতীয়দের। বৃহস্পতিবার নয়াদিল্লির সৌদি দূতাবাস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এসব মানুষ হতাহত হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট লিডার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন

গাজার উদ্বাস্তু শিবিরে আগুন, নিহত ২১

গাজার উদ্বাস্তু শিবিরে আগুন, নিহত ২১

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘন বসতিপূর্ণ জাবালিয়া উদ্বাস্তু শিবিরে এই আগুন লাগে।

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী বললেন তিনি অনুতপ্ত

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী বললেন তিনি অনুতপ্ত

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ছয় জন আসামীকে যেদিন সুপ্রিম কোর্ট মুক্তির আদেশ দিল, তার এক ঘণ্টার মধ্যেই ৩২ বছর কারাগারে বন্দী নলিনী শ্রীহরণসহ সবাই জেল থেকে বেরিয়ে এসেছিলেন।

ইউক্রেন যুদ্ধের বৃহত্তর ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা

ইউক্রেন যুদ্ধের বৃহত্তর ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের জন্য রাশিয়াকে আপাতত সরাসরি দায়ী করা না হলেও ইউক্রেন সঙ্কটের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা বাড়ছে।

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ।

জি-২০ সম্মেলন : ট্রুডোর সাথে তর্কে লিপ্ত হলেন চীনা প্রেসিডেন্ট

জি-২০ সম্মেলন : ট্রুডোর সাথে তর্কে লিপ্ত হলেন চীনা প্রেসিডেন্ট

জি-টুয়েন্টি সম্মেলনে আগেকার বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করে দেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভর্ত্সনা করেন।বুধবার ওই বৈঠকে ট্রুডো অভ্যন্তরীণ বিষয়ে চীনা হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

রাশিয়ায় চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন চার শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে।বুধবার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক হিসেব থেকে এ তথ্য জানা যায়। 

যুক্তরাষ্ট্রে হাউসের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রে হাউসের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকানরা

মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকান পার্টি। সামান্য ব্যবধানে তারা এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।