বিশ্ব

ভূমিকম্পে পাঁচ দিনে ৩ বার কেঁপে উঠল ভারত

ভূমিকম্পে পাঁচ দিনে ৩ বার কেঁপে উঠল ভারত

ভারতে গত পাঁচ দিনে তিন বার ভূমিকম্প হয়েছে। সবশেষ রবিবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসারে ৪.১ মাত্রা কম্পন অনুভূত হয়েছে। এর আগে দিল্লি ও প্রতিবেশী অঞ্চলগুলোতে বুধবার (০৯ নভেম্বর) ও শনিবার (১২ নভেম্বর) কম্পন অনুভূত হয়। 

ইস্তাম্বুল বিস্ফোরণ : নেপথ্যে এক নারী!

ইস্তাম্বুল বিস্ফোরণ : নেপথ্যে এক নারী!

তুরস্কের ইস্তাম্বুল নগরীর বিস্ফোরণ-রহস্যের অবসান হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এক নারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। রোববার বিকেলের ওই বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছে। এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে।

আরো সামরিক সরঞ্জাম পেল ইউক্রেন

আরো সামরিক সরঞ্জাম পেল ইউক্রেন

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে আরো এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে ইউক্রেন৷ সামরিক বাহিনীর শক্তি নিশ্চিত করতে ওই দেশের সরকার কিছু কোম্পানি অধিগ্রহণ করছে৷

মধ্যবর্তী নির্বাচন : রেকর্ড গড়ে ৮২ মুসলিম আমেরিকান জয়ী

মধ্যবর্তী নির্বাচন : রেকর্ড গড়ে ৮২ মুসলিম আমেরিকান জয়ী

মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে ৮২ জন মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন। সেন্টার অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং জেটপ্যাক রির্সোস সেন্টার এ তথ্য জানিয়েছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন বাইডেন

জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানী নেতৃবৃন্দের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার উপায় নিয়ে আলোচনা করবেন।

নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লি

নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লি

আবারো কেঁপে উঠল ভারতের দিল্লি এবং পাশের এলাকা। শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প হয় দিল্লিতে। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন রাজধানীবাসী। লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

কর্টেজ মাস্তো জয়ী, বাইডেনের হাতেই সিনেটের নিয়ন্ত্রণ

কর্টেজ মাস্তো জয়ী, বাইডেনের হাতেই সিনেটের নিয়ন্ত্রণ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নেভাদা রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তো জয়ী হয়েছেন। এর মাধ্যমে সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের হাতেই থাকলো।

যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়। 

ইরানে দমন অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে : ইরান হিউম্যান রাইটস

ইরানে দমন অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে : ইরান হিউম্যান রাইটস

ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার জানিয়েছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে। 

পাকিস্তান সফর স্থগিত করলেন সৌদি ক্রাউন প্রিন্স

পাকিস্তান সফর স্থগিত করলেন সৌদি ক্রাউন প্রিন্স

পূর্ব ঘোষিত পাকিস্তান সফর স্থগিত করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আগামী ২১ নভেম্বর এক সংক্ষিপ্ত সফরে তার পাকিস্তান আসার কথা ছিল।

খেরসনে ইউক্রেনীয় সেনা ঢোকার পর মানুষের উল্লাস

খেরসনে ইউক্রেনীয় সেনা ঢোকার পর মানুষের উল্লাস

ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহার করার পর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছে।ভিডিওতে দেখা যায়, শহরের মানুষ ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছে এবং ইউক্রেনীয় সেনাদল শহরে ঢোকার পর শ্লোগান দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে।

হ্যালোইন দুর্ঘটনা : তদন্তের মাঝপথে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

হ্যালোইন দুর্ঘটনা : তদন্তের মাঝপথে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, হ্যালোউইন উৎসবের মর্মান্তিক দুর্ঘটনার পর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। শুক্রবার সৌলের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মিয়ানমার জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে : জাতিসংঘ মহাসচিব

মিয়ানমার জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার মিয়ানমারের সামরিক জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে ঘিরে থাকা ‘অশেষ দুঃস্বপ্ন’ বন্ধ করার এটিই একমাত্র উপায়।

আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় বাইডেন

আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আগামী সপ্তাহের জি-২০ সম্মেলনের প্রাক্কালে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান সম্মেলনে অংশ নিতে শনিবার নমপেন পৌঁছেছেন।

ইউক্রেন যুদ্ধের হতাহত লক্ষাধিক রুশ সৈন্য!

ইউক্রেন যুদ্ধের হতাহত লক্ষাধিক রুশ সৈন্য!

টানা সাড়ে আট মাসের যুদ্ধে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে নিহত এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি রুশ সেনাসদস্য। গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন আমেরিকা সেনার জেনারেল মার্ক মিলেরি!

ট্রাম্প ইহুদিদের জন্য বড় হুমকি!

ট্রাম্প ইহুদিদের জন্য বড় হুমকি!

বেশিরভাগ আমেরিকান ইহুদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইহুদিদের জন্য হুমকি’ বলে মনে করেন। সম্প্রতি এক জরিপে এমনটাই দেখা গেছে।