মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার ‘খারাপ প্রবণতার’ লাগাম টেনে ধরতে চীনা নেতা শি জিনপিং’কে অনুরোধ জানাবেন এবং তাকে বলবেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির ফলে এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি ‘বাড়বে’। শনিবার দেশটির একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
শুক্রবার নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোর’ ওপর বিশ্বের অর্থনৈতিক নির্ভরতা কমাতে ‘সমমনা দেশগুলোর’ একসাথে কাজ করা উচিত।
প্যারিসের দু’দিনের একটি শান্তি ফোরাম চলতি বছরের জন্য আরো আশাবাদী কিছু তুলে ধরার লক্ষ্যে শুক্রবার শুরু হয়েছে। এ বছরে ইউক্রেন যুদ্ধ, ক্ষুধা, মন্দা, দ্রব্যমুল্যের আকাশচুম্বী দাম এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ধ্বংসে জর্জিত। আলোচ্যসূচিতে ল্যাটিন আমেরিকাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে তিনি এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদ্যুৎ উৎপাদন ও প্রবাহের উপর রাশিয়ার নির্বিচারে হামলা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলছে।’
জাতিসঙ্ঘ ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শস্য ও সার রফতানি বিষয়ক কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠক করেছে।
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর উচ্চ পর্যায়ে দেশের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শু
দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আবারও সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই মধ্যে দেশটির সরকার সেখানের নাগরিকদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার নারীসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ সংঘাতে আরও দু’জনের অবস্থা গুরুতর।
বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি উন্নত বিশ্বের দেশগুলো সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিমদের ব্যাপক সাফল্য
ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া দলিতদের তফসিলি মর্যাদা দেয়ার বিরোধিতা করল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে একটি হলফানামা পেশ করে এই প্রেক্ষিতে সরকার বলে, ‘খ্রিস্টধর্ম ও ইসলামে অস্পৃশ্যতা নেই’।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রাশিয়ার দখলে নেয়া ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে দেশটির নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে মস্কো সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।বৃহস্পতিবার সংস্থাটি এমন মন্তব্য করেছে।
দক্ষিণ-পূর্ব এশীয় নেতারা বৃহস্পতিবার কম্বোডিয়ার রাজধানীতে মিলিত হবেন। মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকার এই গোষ্ঠীর শান্তি পরিকল্পনা মেনে চলার কোনো লক্ষণ না থাকায়, দেশটির ক্রমবর্ধমান সহিংসতা হ্রাসের চেষ্টায় প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন তারা।
মালদ্বীপের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশী নাগরিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ভারতীয় বলে জানা গেছে।সংবাদসংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপের রাজধানী মালের লজে এ ঘটনা ঘটে।