ইরান শিয়াদের একটি মাজারে ভয়াবহ হামলার অভিযোগে ২৬ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে। ইসলামি স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
পৃথিবীতে ৮০০ কোটি জনসংখ্যা হতে আর বেশি বাকি নেই। নভেম্বর মাসেই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এই নির্বাচন হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি গোটা জাতির দিকনির্দেশনার ওপর এক বিরাট প্রভাব ফেলতে যাচ্ছে।
ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের পরাজিত করার মাধ্যমে গণতন্ত্রকে রক্ষায় ভোট প্রদানে ডেমোক্রেটদের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র শহরের বাসিন্দাদের সতর্ক করে দিচ্ছেন যে রাশিয়া যদি দেশের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে থাকে তবে তাদের অবশ্যই এই শীতে সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে হয়তো কোনো বিদ্যুৎ, পানি বা তাপ থাকবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দুই বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে মনোভাব জানাবে দেশটির জনগণ। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর বাইডেনের বাকি মেয়াদ কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করবে
ভেনিজুয়েলায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে রোববার বিমানটি বিধ্বস্ত হয়।দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ভাষণ প্রচারে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটির (পেমরা) দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-টুয়েন্টি সেভেন’কে ঘিরে সোমবার মিশরের শার্ম আল শেখে জড়ো হওয়া বিশ্ব নেতৃবৃন্দের সামনে কার্বন নিঃসরণ কমানো ও উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়াসহ রয়েছে আরো কিছু চ্যালেঞ্জ।
রাশিয়ান হামলায় কিয়েভে বিদ্যুৎ সরবরাহের বড় ধরনের বিপর্যয়ের পর শহরের মেয়র বলছেন সেখানে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি অচল হয়ে গেলে বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
দুই দশক আগে দাঙ্গার বছরেই বিধানসভার ভোটে বিপুলভাবে জিতে প্রথমবার পুরো পাঁচ বছরের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু রাজনৈতিক দলগুলো কি ভুলে যেতে চায় সেই ইতিহাস? কেন তারা দাঙ্গার প্রসঙ্গ এড়িয়ে যায়?
গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমান বৃহস্পতিবার ‘সিয়ার’ নামের একটি বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড চালু করেছেন। আশা করা যাচ্ছে, এতে ১৫০ মিলিয়নেরও বেশি ডলার বিনিয়োগ করা হবে। এবং ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পরাজিত হওয়ার পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন। আর তার দলের লংমার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবার শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।