আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাতে গোলাগুলির পর বাহ্যিক বিদ্যুতের সমস্ত সংযোগ হারিয়েছে। বর্তমানে এটি তার জরুরি ডিজেল জেনারেটর থেকে ব্যাকআপ পাচ্ছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন যে, ইন্দোনেশিয়ায় হতে যাওয়া আগামী গ্রুপ অব টোয়েনটি (জি-২০) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ্রগ্রহণ করলে যোগ দিবেন না তিনি।
নিজের ওপর হামলার পেছনে তিনজনকে সন্দেহ করেন পার্টি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, তার ওপর আততায়ী হামলায় হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে তার পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার। তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
ইউক্রেনে তথাকথিত জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ব্যাপারে মস্কোর অভিযোগের বিষয়ে তদন্তে রাশিয়ার উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতিসঙ্ঘ।বুধবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব দেয় রাশিয়া।
উত্তর কোরিয়া অন্তত একটি দূরপাল্লার এবং দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অফ স্টাফ বা জেসিএস।
কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খুঁজে বের করার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেয়েছে ভারত। বুধবার প্রথমবারের জন্য দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এডি ১-র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পরীক্ষাটি সফল হয়েছে।
২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অটল থাকার ঘোষণার মধ্য দিয়ে বুধবার আলজেরিয়ার আয়োজিত দু'দিনের আরব শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করা হয় এবং সিরিয়া সঙ্ঘাতের রাজনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়।
জার্মান চ্যান্সেলর সঙ্গে টেলিফোনে আলোচনায় ইইউ-র সঙ্গে সংলাপের মাধ্যমে পূর্ণ সদস্য হবার প্রক্রিয়া চাঙ্গা করার আগ্রহ দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট৷ গ্রিসের সঙ্গে চলমান উত্তেজনা সত্ত্বেও তিনি এমনটা চাইছেন৷
পিয়ংইয়ং এর ছোঁড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সোচো শহরের ৬০ কিলোমিটারের কম দূরত্বের মধ্যে আঘাত হানে।বুধবার এ ঘটনার তিন ঘণ্টা পরেই দক্ষিণ কোরিয়াও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেয়।
কিয়েভের মেয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, পরিস্থিতি আগের চেয়ে ভালো। মানুষ পানি পেয়েছে। অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ ফেরানো গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং অপুষ্টি প্রায় ৮০ লাখ পাকিস্তানি বন্যাদুর্গতর জন্য মারাত্মক স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের দুটি পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফিরছেন বলেই মনে হচ্ছে। গতকাল রোববার সাধারণ নির্বাচন শেষে এক্সিট পোলের ফলাফল অনুযায়ী তার ডানপন্থী ব্লকটি সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হচ্ছে বলে দেখা যাচ্ছে।