ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র সহকারি এ কথা জানিয়েছেন
- ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’
- * * * *
- শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা
- * * * *
- নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
- * * * *
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
বিশ্ব
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো আজ শুক্রবার একটি নতুন স্টিলথ বোমারু বিমান উড়াচ্ছে। বি-২১ রেইডার বিমানটি হবে মার্কিন বিমান বাহিনীর প্রধান শক্তি। আর পুরনো বি-১ ল্যান্সার ও বি-২ স্পিরিট বাতিলের খাতায় চলে যাবে
হত্যা করতে পারে এমন রোবট সান ফ্রান্সিসকো শহরের পুলিশদের ব্যবহার করতে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে সেখানকার পর্যবেক্ষকদের দল বা রুলিং বোর্ড অফ সুপারভাইজার।
চীনের শীর্ষ কোভিড কর্মকর্তা দেশটির করোনাভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে গৃহীত কঠোর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। দেশব্যাপী লকডাউন বন্ধ ও রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।
সৌদি আরবে প্রথমবারের মতো নিজস্ব সিনেমা হলের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর। কাকতালীয়ভাবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (আরএসআইএফএফ) দ্বিতীয়বারের আয়োজনের সময় জেদ্দায় হলটি উদ্বোধন করা হচ্ছে।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান ঘোষণা দিয়েছেন যে দেশটিতে নতুন দু’টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধার পেয়েছে।
৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে । সংযুক্ত আরব আমিরাতেও এই কম্পন অনুভূত হয়েছে। বুধবার ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে যে ইউক্রেন একদিন তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি অমান্য করে পশ্চিমা সামরিক জোটে যোগ দেবে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।
উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড শ্যাম (আইএসআইএস, একে আইএসআইএল নামেও ডাকা হয়ে থাকে) নেতা আবু হাসান আল-হাশেমি আল-কোরেশি নিহত হয়েছেন। সশস্ত্র গ্রুপটির এক মুখপাত্র এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানে তালেবান সরকারের কর্মকর্তারা বলছেন, দেশটির উত্তরাঞ্চলে একটি মাদ্রাসার ভেতরে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ।সামানগান প্রদেশের রাজধানী আয়বাকের একটি স্কুলে বহু শিক্ষার্থী দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য জড়ো হলে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে প্রায় ৩৬০ কোটি মানুষ প্রতিবছরে অন্তত এক মাস পানির অপর্যাপ্ততা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) মঙ্গলবার প্রকাশিত তাদের স্টেট অব গ্লোবাল ওয়াটার রিসোর্সেস ২০২১ প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে এ কথা জানা গেছে।
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর জানান।
লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনকেভিক্স রাশিয়া ওপর হামলা চালানোর জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি ন্যাটো সামরিক জোটকে ভয় না পেয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দেয়ার আহ্বান জানান।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার কোয়েটার বালেলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।