পেরুতে সোমবার মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগী মারা গেছেন। দেশটিতে এ রোগে আক্রান্ত এটি প্রথম মৃত্যুর ঘটনা। এদিকে এ পর্যন্ত পেরুতে ৩ শ’রও বেশি মানুষ এ রোগে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
- ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’
- * * * *
- শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা
- * * * *
- নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
- * * * *
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
বিশ্ব
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংস্থা আসিয়ান মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। মিয়ানমারের বিশৃঙ্খলা বন্ধে করণীয় নির্ধারণ করবে সংস্থাটি। মালয়েশিয়ার নেতৃত্বে এ সপ্তাহে এই আঞ্চলিক ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, তার দেশের পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা আছে, তবে বোমা বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা আরো লাশ উদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাশিয়ার আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার পর রোববার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার৷ ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি শিগগিরই গ্যাস স্বল্পতার মুখে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে৷
ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ আগুন লাগে।
মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অবশেষে ইউক্রেন থেকে শস্য রফতানিকারী প্রথম জাহাজ ওডেসা বন্দর ছেড়েছে। এর মাধ্যমে যুদ্ধের কারণে গত পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বজুড়ে বন্ধ থাকা শস্য রফতানি সোমবার থেকে পুনরায় শুরু করল ইউক্রেন।
মহামারীতে কেঁপে উঠা যুক্তরাষ্ট্রের মানুষ ধাক্কা সামলে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মুখোমুখি হলো আরেক বিরূপ সময়ের। ঠিক দুই বছর আগেই যেখানে কোভিড থেকে বাঁচতে পারাটাই যেন ছিল একমাত্র চাওয়া, সেখানে মানুষকে এখন সম্মুখীন হতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত নতুন নতুন সঙ্কটের।
রাশিয়ার দাবি, তারা রেডক্রস এবং জাতিসঙ্ঘকে পরিদর্শনের জন্য ডেকেছে। যদিও রেডক্রসের দাবি, তাদের ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।
যুদ্ধের কারণে আটকে পড়া ইউক্রেনের শস্যবাহী জাহাজের প্রথমটি আগামী সোমবার বন্দর ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র।
ব্রাজিলে শুক্রবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশের রাজধানী বেলো হরিজন্তে এই ঘটনা ঘটে।
ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেবাস্তোপোলে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে শহরটির মেয়র মিখাইল রাজভোজায়েভ। রবিবার সেবাস্তোপোলে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন।
রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এই ভূমিকম্পে ভারতের বেশকিছু অঞ্চলও কেঁপেছে।
আমেরিকার নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
হিজরি নববর্ষ উপলক্ষে তুর্কি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।শুক্রবার সন্ধ্যায় এক টুইটবার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।