অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে প্রতিরোধ আন্দোলন আল-আকসা ব্রিগেডের কমান্ডারসহ তিনজনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহত কমান্ডার ইব্রাহিম 'নাবলুসের সিংহ' নামে পরিচিত ছিলেন।
- ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী
- * * * *
- চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
- * * * *
- ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’
- * * * *
- শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা
- * * * *
- নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
- * * * *
বিশ্ব
হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করা আদালতের কাজ নয়। সোমবার এমনই পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, সংখ্যালঘু মর্যাদা নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতামূলক কারণ এবং পরিসংখ্যান নির্ভর করে।
ইউক্রেনকে আরো এক বিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হবে বলে জানিয়েছে আমেরিকা। সোমবার হোয়াইট হাউস থেকে একথা জানানো হয়।
এখনো আগুন জ্বলছে কিউবার মূল তেল গুদাম মাতানজাসে। ভেনেজুয়েলা এবং মেক্সিকো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে এফবিআই এজেন্টরা এবং একটি সিন্দুক ভেঙ্গেছে।
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক করেছে। এদিকে তিন দিনের ব্যাপক সঙ্ঘাতের পর ইসলামি জিহাদের যোদ্ধা এবং ইসরাইলের মধ্যে দুর্বল অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ সংস্থার অনেক সদস্য দেশ সেখানে সঙ্ঘাতের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে।
চীন সোমবার তাইওয়ানে চারপাশে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের চারদিকে বেইজিংয়ের এ যাবতকালের সর্বোবৃহৎ সামরিক মহড়া অবসানে তাইওয়ানের আহ্বান উপেক্ষা করে তারা এ মহড়া চালায়। বেইজিং এ কথা জানিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
স্বামীকে হত্যা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন, এমন সন্দেহে জার্মান কনসাল উভে হার্বার্ট এইচ-কে আটক করেছে ব্রাজিল পুলিশ।কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার আগে বেলজিয়ান এই নাগরিককে ব্যাপক মারধরও করা হয়েছে।
নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরাসানি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে নিহত হয়েছেন। জিও নিউজ সোমবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়ে দিলেন, তারা রুবল দিয়ে গ্যাস কিনবেন।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চার মুসলিম খুনের শিকার হয়েছেন। পুলিশ ধারণা করছে, এটি 'হেইট ক্রাইম' হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নৃশংস হত্যার নিন্দা করেছেন।
গাজায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদ ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। মিসরের মধ্যস্ততায় রোববার রাতে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
তুরস্ক এবং গ্রিস উভয়ই প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্য৷ একত্রিত থাকতে এবং শত্রুপক্ষের হাত থেকে যে কোনো সদস্য দেশকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাটো৷
ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনকড়। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় আরেকটি বড় ধরনের যুদ্ধ হতে পারে।