বিশ্ব

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা : ৩ সৈন্য নিহত

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা : ৩ সৈন্য নিহত

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ তারটাসে এই ইসরাইলি হামলা চালানো হয়।

রাশিয়া-চীনের সাথে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে : হেনরি কিসিঞ্জার

রাশিয়া-চীনের সাথে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে : হেনরি কিসিঞ্জার

আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, রাশিয়া ও চীনের সাথে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইউক্রেন এবং তাইওয়ানকে কেন্দ্র করে ভয়াবহ এই যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

মিসরে চার্চে আগুন : ৪১ জনের মৃত্যু

মিসরে চার্চে আগুন : ৪১ জনের মৃত্যু

মিসরের রাজধানী কায়রোতে একটি চার্চে আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু এবং আরো ৫৫ জন আহত হয়েছে। ইমবাবা এলাকার আবু সিফিন কপটিক চার্চে রোববার এই আগুন লাগে। 

কৃষ্ণ সাগর থেকে জ্বালানি উত্তোলন করলে আমরা শক্তিশালী হবো : এরদোগান

কৃষ্ণ সাগর থেকে জ্বালানি উত্তোলন করলে আমরা শক্তিশালী হবো : এরদোগান

তুরস্ক কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে অনুসন্ধানী মিশনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করছে। শনিবার কোরাম প্রদেশের একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এ কথা বলেছেন।

জেরুসালেমে ইসরাইলি বাসে গুলি, আহত ৮

জেরুসালেমে ইসরাইলি বাসে গুলি, আহত ৮

জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

সুদানে বন্যায় ৫২ জনের মৃত্যু

সুদানে বন্যায় ৫২ জনের মৃত্যু

সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।

কিছুটা উন্নতি হয়েছে সালমান রুশদির

কিছুটা উন্নতি হয়েছে সালমান রুশদির

আগের থেকে ভালো আছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে তাকে। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের অ্যাজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।

গ্রিস থেকে দেশে ফিরে আসছে ইরানি সেই ট্যাংকার

গ্রিস থেকে দেশে ফিরে আসছে ইরানি সেই ট্যাংকার

গত এপ্রিল মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের যে তেলবাহী ট্যাঙ্কার আটক করা হয়েছিল সেই ট্যাংকার খুব শিগগিরই দেশে ফিরে যাবে বলে জানিয়েছে গ্রিসে অবস্থিত ইরানি দূতাবাস। শুক্রবার এক টুইটে এই কথা জানানো হয়েছে।

সোনিয়া গান্ধী আবারো করোনায় আক্রান্ত

সোনিয়া গান্ধী আবারো করোনায় আক্রান্ত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার কংগ্রেসের এক জ্যৈষ্ঠ নেতা টুইটারে লেখেন, ৭৫ বছর বয়সী গান্ধী বর্তমানে রাজধানীতে হোম আইসোলেশনে রয়েছেন।

নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে থাইল্যান্ডে হোটেলের ভেতরে থাকার পরামর্শ

নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে থাইল্যান্ডে হোটেলের ভেতরে থাকার পরামর্শ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অবস্থান করছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। নিরাপত্তার স্বার্থে তাকে হোটেলের ভেতরেই থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। শুক্রবার দেশটির গণমাধ্যম এই খবর জানিয়েছে।

সালমান রুশদি ভেন্টিলেশনে

সালমান রুশদি ভেন্টিলেশনে

 ‘স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের জন্য বিশ্বব্যাপী কঠোরভাবে সমালোচিত বিতর্কিত লেখক সালমান রুশদি শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে উপর্যপুরি ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং আঘাতজনিত কারণে তিনি তার একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে উ. কোরিয়া

মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে উ. কোরিয়া

উত্তর কোরিয়া মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে এবং ভাইরাস মোকাবেলায় আরোপ করা অন্যান্য বিধিনিষেধ শিথিল করেছে। দেশটির নেতা কিম জং উন কোভিড-১৯ বিষয়ে ‘বিজয়’ ঘোষণার কয়েক দিন পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।