- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে বুধবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি এ সাক্ষাৎ করতে যাচ্ছেন
একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠেয় এ মহড়ায় আরও অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ।
ভারতে খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তায় গাফিলতি দেখা গেছে। সেই অভিযোগে চাকরি খোয়ালেন তিনজন সিআইএসএফ জওয়ান। কর্তব্যে গাফিলতির অভিযোগে সিআইএসএফ-এর দু’জন পদস্থ কর্মকর্তাকে বদলিও করা হয়েছে।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরতে পারেন। রাশিয়ায় নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত উদায়াঙ্গা বিরাতুঙ্গা এই দাবি করেছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার মাগরিবের নামাজের সময় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণে আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।
করোনা সংকট এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে জার্মানির অর্থনীতি এমনিতেই বেশ সংকটে৷ গতমাসে ইনস্টিটিউট ফর ইকনমিক রিসার্চ জানায়, জার্মানির মুদ্রাস্ফীতি রেকর্ড সাত দশমিক ছয় শতাংশে পৌঁছেছে৷
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় সামরিক অধিনায়ক বলেছেন, চীন যে তাইওয়ানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটি চ্যালেঞ্জ করা উচিৎ।
রোহিঙ্গাদের বিষয়ে তার অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে ভারত প্রতিবেশি মিয়ানমারে জাতিগত সহিংসতার পরিপ্রেক্ষিতে সে দেশে প্রবেশকারী মুসলিম শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসঙ্ঘের নতুন বিশেষ দূত বুধবার মিয়ানমারের জান্তা কর্মকর্তাদের সাথে বৈঠকে যোগ দিচ্ছেন। তবে তিনি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে দেখা করতে চাইবেন কি-না সে প্রশ্নের জবাব দেননি।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর ‘হলোকাস্ট’ চালানোর অভিযোগ করেছেন৷ বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি বড় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা ব্যয় বিল আইনে স্বাক্ষর করেছেন। যা মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের আরো উদ্দীপ্ত করছে এবং নির্বাচনে রিপাবলিকাদের বিজয়ের কিছুটা স্তিমিত করেছে।
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি করোনার দুটি পূর্ণ ডোজসহ দু’বার বুস্টার ডোজও নিয়েছিলেন। খবর এএফপির।
মরক্কোর উত্তরাঞ্চলে এক বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় তিন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন ও অপর দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়।