ভারতের চারটি রাজ্যে শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পারমা) সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকারী কর্মকর্তাদের ‘ভয়াবহ পরিণতি’র হুমকি দেয়ার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
গাড়িবোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিন। শনিবার মস্কোর অদূরে জাতীয় সড়কের উপর তার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দারিয়ার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
হাউজ অফ কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির সভাপতি রক্ষণশীল ব্রিটিশ সংসদ সদস্য টোবিয়াস এলউড সতর্ক করে দিয়ে বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে যেকোনো পারমাণবিক দুর্ঘটনা ন্যাটোকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে টেনে নিতে পারে।
দক্ষিণ-পূর্ব তুরস্কে দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনগুলো আগে দুর্ঘটনায় অংশ নেয়া উদ্ধারককর্মীদের গায়ে আঁছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিখ্যাত হায়াত হোটেলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
এক বছর ধরে পারিবারিক বিবাদের পর অবশেষে দক্ষিণ আফ্রিকায় জুলু রাজ্যের নতুন রাজার অভিষেক হয়েছে।ননগোমা প্রাসাদে এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিন্স মিসুজুলু কা জুয়েলথিনিকে শনিবার জুলু রাজার মুকুট পরিয়ে দেয়া হয়।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ভুটান যাত্রীবাহী যানবাহন, ভারি আর্থমুভিং মেশিন এবং কৃষি যন্ত্রপাতি ব্যতীত সমস্ত যানবাহন আমদানি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ‘শাহবাজ গিল মিথ্যা কথা বলছেন। তাকে রিমান্ডে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।
ব্যক্তিগত এক পার্টিতে নিজের নাচার ভিডিও ফাঁস হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন৷ এই ভিডিও শুধুমাত্র বন্ধুদের দেখার কথা ছিল বলে বৃহস্পতিবার জানান তিনি৷
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে উগ্রবাদী হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদিকে ওই ভবনের ভিতরে থাকা উগ্রবাদীদের সাথে সোমালি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। শনিবার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার প্রধান বলেছেন, রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আসা লাখ লাখ ইউক্রেনীয়কে ইউরোপে সাগ্রহে গ্রহণ করা এটাই দেখায় যে, বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীকে অভ্যর্থনা জানানো সম্ভব এবং অন্যান্য দেশ থেকে পালিয়ে আসাদের গ্রহণ করতেও এই পন্থাটি ব্যবহার করা উচিৎ।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং উভইে এই বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি ট্রাক্টর ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
মেক্সিকোয় আলোচিত ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় সাবেক এক শীর্ষ প্রসিকিউটরকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালের এই ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান শুক্রবার বলেছেন, সিরিয়ার বাশার আল-আসাদের অপসারণ চায় না তুরস্ক।