সন্ত্রাসবিরোধী এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে। তখন তাকে গ্রেফতার করা হয় কি-না, তা নিয়ে দেশটিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত তাকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। এই পার্কের ভিতর দিয়েই বয়ে চলেছে পালুক্সি নদী। এবার তীব্র খরায় শুকিয়ে গিয়েছে নদীর একটা বড় অংশ। পানি শুকিয়ে যেতেই নদীর বুকে দৃশ্যমান হলো ডাইনোসরের পায়ের ছাপ। বিশেষজ্ঞদের মতে এগুলো প্রায় ১১.৩ কোটি বছর পুরনো।
ইউক্রেনের স্বাধীনতা দিবসের সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, হামলায় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরে একটি ট্রেনে আগুন ধরে গিয়েছিল।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে অবতরণের জন্য বিশাল একটি রকেট প্রস্তুত করেছে। আগামী সোমবার ওই রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে থাকা অবশিষ্ট কয়েক লাখ রোহিঙ্গার সঙ্কট এবং নির্যাতনের শিকার হওয়ার কারণগুলোর সমাধান আন্তর্জাতিকভাবে অবশ্যই সর্বাধিক গুরুত্ব পাবে।
ইউক্রেন চলতি মাসে প্রায় রাশিয়ার আগ্রাসন শুরুর আগের মতো খাদ্য শস্য রফতানি করেছে। খাদ্য সঙ্কট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার এটি একটি বড় জয়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনের সামরিক সহায়তার অংশ হিসেবে ৩০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে। ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন কালে এমন ঘোষণা দেয়া হচ্ছে। ছয় মাসের ইউক্রেন যুদ্ধে এটি হবে এখন পর্যন্ত সর্বোচ্চ একক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে তার দেশের বিশেষ সামরিক অভিযানের ফলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে কিয়েভের যোগ দেয়ার প্রচেষ্টা ভণ্ডুল হয়েছে।
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূকম্পন।
রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের ৩১ বছর উদযাপন করছে ইউক্রেন এমন সময়ে, যখন তাদের সেই রাশিয়ার বিরুদ্ধেই যুদ্ধ করে যেতে হচ্ছে।
চলতি বছরের মার্চে 'ভুল করে' পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভারত সরকার এ কথা জানিয়েছে।
দেউলিয়া ঘোষণার পর জনরোষে পড়ে দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে। এরপর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। এরমধ্যে নতুর করে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
গ্রিসের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের মৃত্যু মুখে ঠেলে দেয়ার অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে তুরস্ক। প্রতিবারই তাদের উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। এ পর্যন্ত মোট ৪১ হাজার অভিবাসীর প্রাণ বাঁচিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই কথা জানিয়েছেন।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সোমবার বিকেলে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। আট বছর আগে পার্শ্ববর্তী একটি এলাকা থেকে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ব্যাপারে অনলাইনে পোস্ট দেওয়ার পরপরই তিনি নিহত হন
কূটনৈতিক সূত্র জানিয়েছে, আফগানিস্তানের কিছু তালেবান কর্মকর্তাকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হবে কি-না তা নিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন।