সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাজারে গোলাবর্ষণে ১৪ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এই ঘটনায় নিহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা করে দেখার জন্য জাতিসংঘ কর্মকর্তাদের অনুমতি দেয়া হবে।
চলতি বছরের শেষে হতে পারে জম্মু ও কাশ্মিরে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনি কর্মকর্তা হৃদেশ কুমারের ঘোষণা ঘিরে তোলপাড় উপত্যকা।
সৌদি আরবের জামাই হতে চলেছেন জর্ডানের যুবরাজ হুসাইন বিন আব্দুল্লাহ। ইতোমধ্যে রাজওয়া বিনতে খালিদ বিন মুসায়িদ আলে সাইফ নামে এক সৌদি তরুণীর সাথে বাগদান সম্পন্ন হয়েছে তার। অত্যন্ত আনন্দের সাথে রাজপরিবারের পক্ষ থেকে সংবাদটি জানানো হয়েছে।
পূর্ব লাদাখ, অরুণাচল প্রদেশ, ডোকলামের পর এ বার ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা ধরা পড়ল উপগ্রহচিত্রে।
দক্ষিণ কোরিয়ায় আগের ২৪ ঘণ্টার তুলনায় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত করোনাভাইরাসে নতুন করে ১ লাখ ৩৮ হাজার ৮১২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ২০ লাখ ৩৭ জনে দাঁড়ালো। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক পার্টিতে কয়েকজন সেলিব্রেটি ও বন্ধুর সাথে নাচছেন ও গান গাইছেন। এমন একটি ভিডিও ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে। এ ঘটনায় বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াই নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি জারি করেন। যেখানে বলা হয়েছে, রাশিয়ার যেসব নারী ১০ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত করা হবে। এর আওতায় পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক রুশ নারীকে দেওয়া হবে ১০ লাখ রুবল, সেই সঙ্গে প্রদান করা হবে রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদক।
ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। আগামী ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর রাশিয়ার পূর্ব প্রান্তে এই মহড়া হওয়ার কথা। যার নাম দেয়া হয়েছে ভস্তক সেনা মহড়া। সেখানেই যোগ দেবে চীন। যোগ দেয়ার কথা ভারতেরও।
নিউ ইয়র্ক রাজ্যে আইন করে লিঙ্গ কর্তন করা হয়েছে। লিঙ্গ-নিরপেক্ষ রাজ্য গড়ার প্রয়াসে ‘সেলস ম্যান’ এখন থেকে ‘সেলস পারসন’ হিসেবে পরিচিত হবেন। এছাড়া ‘কাউন্সিল ম্যান’ হবেন ‘কাউন্সিল পারসন’। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার লিঙ্গ-নিরপেক্ষ শব্দ প্রয়োগের ওই আইনে সই্ও করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কয়েক শ’ পরিবার বৃহস্পতিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। বন্যার কারণে তিনটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পর তারা চলে যান। খবর এএফপি’র।
গতমাসে ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ' সেরে নিয়েছে তাইওয়ানের ন্যাশনাল প্যালেস মিউজিয়াম৷ হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে কীভাবে সব গুরুত্বপূর্ণ শিল্পকর্ম রক্ষা করতে হবে, প্রয়োজনে সব কিছু নিরাপদ স্থানে সরাতেও হবে তা শেখানো হয়েছে কর্মীদের৷
পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালু করছে ইসরায়েল ও তুরস্ক। তারা একে অপরের দেশে রাষ্ট্রদূতও নিয়োগ করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বুধবার এই কথা জানিয়েছে।
ব্রিটেনে বিগত ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গেল জুলাই মাসেই শুধু ভোক্তাদের পণ্যমূল্য শতকরা ১০.১ ভাগ বৃদ্ধি পেয়েছে।