১০ লাখ বই। ৩,০০০ আসন। এই নিয়ে খবরের শিরোনামে উঠে এলো তুরস্কের ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি। ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় বিখ্যাত এই গ্রন্থাগারের কারণে। চোখধাঁধানো বিশাল গ্রন্থাগারটি ১০ লাখ বই নিয়ে তার যাত্রা শুরু করেছে। ৩০০০ আসনের এই গ্রন্থাগারের অভ্যন্তরীণ সাজসজ্জায় মোহিত সকলে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
রাশিয়া ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তার জবাব দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন মস্কোর নেই।
রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার মাইস্কোই শহরে অগ্নিকাণ্ড থেকে একটি সামরিক অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, এতে মারাত্মক কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলা ইউরোপের অনেক দেশকে নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করতে বাধ্য করছে। উত্তরের নর্ডিক দেশগুলোও সেই প্রবণতায় ব্যতিক্রম নয়।
ভারতের জম্মু ও কাশ্মিরে নদীতে পড়ে গেল দেশটির নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো অনেকে। মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
শ্রীলঙ্কা গ্লোবাল তামিল ফোরাম (জিটিএফ) সহ ছয়টি তামিল আন্তর্জাতিক সংস্থা এবং ৩১৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নতুন করে তিনটি সংস্থা এবং ৫৫ জনকে নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছর পর্যালোচনার অংশ হিসেবে দেশটির সরকার নতুন করে এই সংস্থা ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কয়েকটি সূত্র এই খবর জানিয়েছে।
পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সৈন্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, লাতিন অ্যামেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে সর্বাধুনিক অস্ত্র বিক্রি করতে উৎসাহী রাশিয়া।
পূর্ব ইউক্রেনের ঝাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্র থেকে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা। সোমবার দৈনিক ভিডিবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যারা এখনো এর বিরুদ্ধে সরব হচ্ছে না, তারা প্রকারান্তরে সন্ত্রাসীদের সমর্থন করছে। যেকোনো সময় ওই পরমাণুকেন্দ্রে ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন জেলেনস্কি।
আর্থিক দুরবস্থার কবলে পড়া শ্রীলঙ্কার দিকে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। দ্বীপরাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমুদ্রে নজরদারি চালানোর সিস্টেম দেয়া হলো শ্রীলঙ্কাকে। সোমবার ডরনিয়ার মেরিটাইম সারভিলিয়েন্স নামে বিমান দেয়া হয়েছে দ্বীপরাষ্ট্রের হাতে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ আগামী মাসে দেশে ফিরতে পারেন। পাকিস্তানের মন্ত্রী ও সিনিয়র পিএমএল-এন নেতা জাভেদ লতিফ জানিয়েছেন, 'জনগণের প্রতিনিধিত্ব' করার জন্য তিনি ফিরছেন।
উইলিয়াম রুটোকে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির নির্বাচন কমিশন রুটোকে কেনিয়ার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করে। খবর রয়টার্সের।
একজন সেনেটরের নেতৃত্বে পাঁচ মার্কিন রাজনীতিক রোববার অঘোষিত সফরে তাইওয়ানে যাওয়ার পর চীনের সঙ্গে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীনের সেনাবাহিনী বলেছে, তারা আজ সোমবার তাইওয়ানের কাছে আরও কিছু সামরিক মহড়া চালিয়েছে।
ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম ইউক্রেন থেকে শস্যের কোনো জাহাজ ইস্তাম্বুলে ভিড়েছে। তুরস্ক এবং জাতিসঙ্ঘের মধ্যস্থতায় করা চুক্তির ফলে রোববার গম বহনকারী জাহাজটি কৃষ্ণ সাগর হয়ে রাজধানীতে ভিড়ে। যৌথ সমন্বয় কেন্দ্রের একটি বিবৃতি এই কথা বলা হয়েছে।
আর্মেনিয়ার রাজধানী ইয়ারাভানের এক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ফলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে তিন জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।