ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা ইউক্রেন, এ বিষয়ে জোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ নাগাদ জানা যেতে পারে।
বিশ্ব
ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্মুখ সমর থেকে পাওয়া অভিজ্ঞতার কারণে রুশ অনেক সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। রাশিয়ান মানবাধিকার-বিষয়ক আইনজীবী এবং কর্মীরা এমনটাই জানিয়েছেন।
ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কয়েক দিন ধরে বেকায়দায় পড়েছে। দলটির দুই উচ্চপদস্থ নেতা, একজন পার্টির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং অন্যজন দিল্লির গণমাধ্যম ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল প্রকাশ্যে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার পর রাজনৈতিক ও কূটনৈতিক ঝড়ে পড়েছে বিজেপি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনের বন্দর নগরী মারিউপল বড় ধরনের সংকটের মুখে রয়েছে৷ সেখানে বাড়তি বিড়ম্বনা হিসেবে যোগ হয়েছে কলেরা৷
উত্তর কোরিয়া তাদের দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দেয়। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিমানে উঠার একদিনের মধ্যে বিমানযাত্রীদের বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ শনাক্ত হওয়ার নিয়ম বাতিল হতে যাচ্ছে।
ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা! সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি। দৈনিক সংক্রমণের শীর্ষে এসেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন।
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো
বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ। বিক্ষোভের আগুনে এবার রাঁচিতে প্রাণ হারালেন দু’জন। আহত অন্তত ১০ জন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে। কংগ্রেসের এক শুনানিতে বলা হয়েছে যে, তিনিই অভ্যুত্থানচেষ্টার অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গা সংগঠিত করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার হারানো অঞ্চল ফিরিয়ে নেওয়া এবং রক্ষা করা প্রয়োজন। বৃহস্পতিবার দেশের তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
মারিউপোলের একটি বিধ্বস্ত ভবন থেকে শ্রমিকরা অসংখ্য লাশ উদ্ধার করেছে। অন্যদিকে বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের অবরুদ্ধ বন্দর দিয়ে শস্য রফতানি করতে না পারার কারণে বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের আশঙ্কা বেড়েছে।
মহানবী হজরত মুহাম্মদ সা: ও তার স্ত্রী হজরত আয়েশা রা:-কে নিয়ে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বের মুসলিম দেশগুলোর তোপের মুখে পড়েছে ভারত সরকার।
চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ ব্যক্তি মারা গেছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলমান ইউক্রেন সংকট খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতার পরিণাম স্পষ্ট করে দিচ্ছে৷ ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার চাপের পাশাপাশি সেই বাস্তবও ইউরোপকে বিকল্প জ্বালানির দিকে আরও দ্রুত ঠেলে দিচ্ছে৷