ইউক্রেনের পূর্বাঞ্চলে অবরুদ্ধ সেভেরোদোনেৎস্ক শহরের রাসায়নিক কারখানায় যেসব বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
বিশ্ব
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার বলেছেন, পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অগ্রযাত্রার মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরো ভারী অস্ত্র পাঠাতে হবে।
বুরকিনা ফাসোর সাথে লাগোয়া নাইজার সীমান্তের কাছে এক ‘সন্ত্রাসী’ হামলায় সামরিক বাহিনীর আট যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।
ক্রেমলিন বলেছে যে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করার জন্য গত সপ্তাহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্রিটিশ নাগরিকের বিষয়ে মস্কোর সাথে কথা না বলে যুক্তরাজ্যের উচিত ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অংশের নেতাদের সাথে কথা বলা।
আগামী ১৩ জুলাই সৌদি আরব ও ইসরাইল সফরে যাবেন বাইডেন। হোয়াইট হাউস বাইডেনের এই সফরের কথা জানিয়েছে।
ডনবাস কার দখলে থাকবে, তার উপরেই নির্ভর করবে ইউক্রেন যুদ্ধের পরিণতি। বক্তব্য, জেলেনস্কির। ব্রাসেলসে বৈঠকে বসছে ন্যাটো।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে, যদি স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারেন।
রাশিয়ার প্রায় ১৫ হাজার মিলিয়নিয়ার বা কোটিপতি ব্যক্তি এ বছর রাশিয়া ছেড়ে চলে যেতে পারেন। হেনলি এন্ড পার্টনার্স নামে একটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান তাদের বিশ্লেষণে জানিয়েছে এ তথ্য। খবর দ্য গার্ডিয়ানের।
ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চালানো ও সঙ্গে দেশের অর্থনীতি সচল রাখতে ইউক্রেনের প্রতি মাসে অন্তত ৫ বিলিয়ন ডলার প্রয়োজন।
রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় সপ্তাহান্তে লস এ্যাঞ্জেলস’র বাইরের জঙ্গলে সোমবার দাবানল নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে এবং পূর্বাভাষকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে আগুন ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন। শনিবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পরার পর প্রায় ১,০০০ একর (৪০০ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।
আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ইউরোপীয় ইউনিয়নের সাথে সরাসরি সংঘাতের পথে এগোচ্ছে ব্রিটেন। উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে সংঘাতের মুখে কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে ইইউ।
ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন ওই সশস্ত্র বাহিনীর নাম দেয়া হবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবির নামে- ‘অগ্নিপথ’।
ইউক্রেন যুদ্ধ নিয়ে 'ভুল তথ্য' প্রচার করছে উইকিপিডিয়া। তাদের বিপুল অর্থ জরিমানা করেছে রাশিয়ার এক আদালত। একইসাথে পেজ সরিয়ে নিতে বলা হয়েছে।
গুয়েতেমালায় মে মাসের শুরু থেকে অব্যাহত প্রবল বৃষ্টিপাতের কারণে এক ডজনের বেশি মাটি ধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
ইউক্রেনকে আরো অস্ত্র দেয়া হবে বলে জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা ওদের সাহায্য করছি। যত দিন গড়াচ্ছে, আমরা অস্ত্র সাহায্যও তত বাড়াচ্ছি।
জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়।