লিথুয়ানিয়া তার ভেতর দিয়ে রেলপথে কিছু পণ্য রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া বাল্টিক ওই দেশটিকে তার এই সিদ্ধান্তের জন্য গুরুতর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে।
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
বিশ্ব
শ্রীলঙ্কার মন্ত্রিসভা প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করে আনা একটি সাংবিধানিক সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে। দেশটির ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবির মধ্যে এই প্রস্তাব অনুমোদিত হলো।
শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার রাজধানীতে রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল করেছেন।
‘সব জায়গায় পানি। কিন্তু খাওয়ার পানি নেই এক ফোঁটাও’- এভাবেই রঞ্জু চৌধুরী তার বাড়ির চারদিকের পরিস্থিতি বর্ণনা করছিলেন।ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রত্যন্ত এক গ্রাম উদিয়ানায় বাস করেন তিনি।
রোববার সেভেরোদোনেস্কর শহরতলি মেটিওলকিন দখল করেছিল রাশিয়ার সেনা। সোমবার তারা ঢুকে পড়ল মূল শহরে। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপে সোমবার মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। এরপর তার জর্ডান ও তুরস্ক সফরের কথা রয়েছে।
ভারত সরকারের প্রণীত 'অগ্নিপথ' প্রকল্পের বিরুদ্ধে অগ্নিগর্ভ ভারত। এখন পর্যন্ত ওই বিক্ষোভ-প্রতিবাদ নিয়ে সরাসরি একটি শব্দও খরচ করেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউরোপ সফর চলাকালে তার ইউক্রেন যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে এ সফর শুরু হতে যাচ্ছে।
পার্লামেন্ট ভেঙে দিতে বিল আনছে ইসরাইলের জোট সরকার। আগামী সপ্তাহেই বিলটি আনা হবে বলে সরকারের এক সদস্য জানিয়েছেন। যদি বিলটি পাস হয় তবে ফের ভোট হবে ইসরাইলে। আর তা হবে তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচন।
একটি বাড়ি থেকে একই পরিবারের ৯ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সবাই আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।
রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন গুস্তাভো পেত্রো। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ডানপন্থিকে পেসিডেন্ট বানায় দেশটির জনগণ।
রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনে তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। মস্কোর অভিযান পরিকল্পিতভাবে ক্লান্ত স্থল সেনা এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে জাতিগত হামলায় অন্তত ২৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশির ভাগই আমহারা জাতিগত গ্রুপের সদস্য। হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মিকে (ওএলএ) দায়ী করা হচ্ছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তাদের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছে। আর ছাড় দেওয়া মূল্যের সেই তেলের প্রধান গন্তব্য হয়ে দাঁড়িয়েছে চীন।
চরম অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কাকে টেনে তুলতে ‘উদ্ধার প্রকল্প' বিষয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কায় এসেছে আইএমএফের একটি প্রতিনিধিদল৷ এর মধ্যে দেশটিতে দ্রুত ফুরিয়ে আসছে জ্বালানি৷ প্রয়োজন জরুরি ত্রাণ তহবিলও৷
১৬ বছর বয়স হলেই মুসলিম মেয়েরা বিয়ে করতে পারবে বলে জানিয়ে দিলো পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ভারতে এমনিতে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর।