ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সরকারি সফরে দেশের বাইরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এই সফর। তিনি তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানসহ কয়েকটি দেশ সফর করবেন। তারপর দেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।
- হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের
- * * * *
- অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
- * * * *
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
বিশ্ব
জার্মানির বাভারিয়ায় জি-সেভেন শীর্ষ সম্মেলনের আলোচনায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গই যে প্রাধান্য পাবে, তাতে সন্দেহ নেই।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা এবং জাপানের নেতারা এই সম্মেলনে বেশ কঠিন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।
জার্মান সরকার শুক্রবার গর্ভপাত সংক্রান্ত আইন সংস্কার করার পরিকল্পনা জানিয়েছে৷ এই আইনে গর্ভপাতের পদ্ধতি সম্পর্কে তথ্য দেয়া হলে চিকিৎসকদের ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল৷
যুক্তরাষ্ট্রসহ জি-৭ এর নেতারা রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে। এটি মস্কোর বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে এ কথা জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে অন্তত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের উপকণ্ঠে একটি ক্লাব থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে কিং আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাসে ভূষিত করা হয়েছে। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসইপআর) রোববার এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কা রবিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরো বেদনাদায়ক। এদিকে দ্বীপ দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট দূর করার লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা কলম্বো সফরে রয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।
চারটি অর্থনৈতিক শক্তি সম্পন্ন রাষ্ট্রকে অগ্রসর হতে সহায়তা করতে এই সপ্তাহে অঙ্গীকার করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও, চীন নিজ দেশেই মহামারীর সমস্যার সম্মুখীন এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাবের শিকার।
চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তিতে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমল। তবে, এখনো ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান শনিবার ইঙ্গিত দিয়েছেন যে, ন্যাটোতে যোগদানের জন্য সুইডেনের বিডের কোনো অগ্রগতি হয়নি। এ ব্যাপারে আঙ্কারার উদ্বেগ মেটাতে স্টকহোমকে ‘দৃঢ় পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন আইন প্রণেতারা শুক্রবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে এক দশকের দীর্ঘ অচলাবস্থা ভেঙ্গেছে, সুপ্রীমকোর্ট অস্ত্র বহনের অধিকারকে শক্তিশালী করার ২৪ ঘন্টারও কম সময় পর তারা প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম বড় নিরাপত্তা প্রবিধান পাস করেছে।
ইউক্রেনে যুদ্ধক্ষেত্রের কৌশলগত শহর সেভেরোদোনেতস্ক ছাড়তে বাধ্য হচ্ছে কিয়েভ বাহিনী। তাদের পিছু হটার মাধ্যমে ইউক্রেনের বৃহত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দখলে নিতে রুশ বাহিনীর জন্য সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান। একইসাথে এই দুঃসময়ে কাজে লাগানোর জন্য আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অংকের অর্থ কাবুলকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে তেহরান।
নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রস্থলে গোলাগুলিতে দু’জন নিহত এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নরওয়ের পুলিশ শনিবার একথা জানায়।
গত কয়েক মাসে ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তির হার। তাতেই কি মারণ ভাইরাসের সংক্রমণকে হালকাভাবে নিতে শুরু করেছিল আমজনতার একটা বড় অংশ? বর্তমানে ভারতের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ কিন্তু সে কথাই বলছে।