ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে সৃষ্টি হওয়া অদ্ভুত মেঘ আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়। এই মেঘে প্রচণ্ড শব্দে তুমুল বজ্রপাত হলেও কোনো ঝড়-বৃষ্টি হয়নি; যা দেখে নেটিজেনরা একদম তাজ্জব বনে গেছেন।
- হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের
- * * * *
- অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
- * * * *
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
বিশ্ব
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালত বলে, নূপুরের উচিত টেলিভিশনে বসে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।
ইউক্রেন যুদ্ধ যত গড়াচ্ছে, রাশিয়াও সেনাবাহিনীতে সেনাসদস্যদের সংখ্যা বাড়াচ্ছে। যা নিয়ে দেশের ভেতর নানান অসন্তোষও শুরু হয়েছে।
ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ। নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় ইহুদি এই দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেন ইয়ার লাপিদ।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার (৩০ জুন) ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের শহরের এক পত্রিকার রিপোর্টার আন্তনিয়ো দে লা ক্রুস বুধবার নিজের বাড়ি থেকে বের হওয়ার পরই আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েন৷
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে ইউক্রেনে তিনি যে ‘সহিংস ও পাগলামো’ যুদ্ধ বাঁধিয়েছেন তা করতেন না। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, পুতিনের এ যুদ্ধ বিষাক্ত পুরুষত্বেরই একটি নিখুঁত উদাহরণ।
ইউক্রেন জানিয়েছে, মারিউপোলে অ্যাজবস্টল কারখানা থেকে আটক যোদ্ধাদের একটি বড় অংশকে মুক্তি দিয়েছে রাশিয়া।ইউক্রেন প্রশাসন প্রথম জানায়, ১৪৪ জন সেনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মারিউপোলে অ্যাজবস্টল স্টিল কারখানা থেকে আটক যোদ্ধাদের ৯৫ জন আছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এতবড় নিরাপত্তার সঙ্কটে পড়েনি, বুধবার এই ভাষাতেই রাশিয়াকে আক্রমণ করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। একইসাথে তিনি ইউক্রেনকে আশ্বাস দিয়ে বলেছেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন কিয়েভকে সাহায্য করবে ন্যাটো।
ইসরাইলের আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিদায়ী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুধবার সন্ধ্যায় তিনি এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটি জোটটিতে আমন্ত্রণ পাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো যদি দেশ দুটিতে কোনো সেনা মোতায়েন করে তাহলে তার জবাব দেবে রাশিয়া।
মার্কিন রাজস্ব বিভাগ বুধবার ইউক্রেনকে ১৩০ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। এ সহায়তা গত মে মাসে বাইডেন প্রশাসনের কিয়েভকে দেয়া সাড়ে ৭০০ কোটি ডলারের প্রাথমিক প্রতিশ্রুতির অংশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে দেখা করেন এবং ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের প্রবেশের বিরোধিতা প্রত্যাহার করার জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে।
মাদ্রিদে নেটো জোটের শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছেন পুরো ইউরোপের স্থল, আকাশ এবং সমুদ্র জুড়ে আমেরিকান সেনা উপস্থিতি বাড়ানো হবে।
দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪ অভিবাসী মারা গেছেন। স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মঙ্গলবার এ কথা জানিয়েছেন।