ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম নারী স্পিকার হলেন ইয়েল ব্রন-পিভেট। তিনি ২০১৭ সাল থেকে পার্লামেন্ট সদস্য।স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইয়েল গর্ভপাতের অধিকারের প্রসঙ্গ তুললেন। মেয়েদের প্রজননের ক্ষমতার কথা তুললেন।
- হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার বেত্রাঘাতসহ সংগীতচর্চায় নিষেধাজ্ঞা আদালতের
- * * * *
- অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান
- * * * *
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
বিশ্ব
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষ চলাকালে বুধবার ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি ও ইসরাইলি কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সামরিক ব্যয় বাড়াতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানাবেন। ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষিতে মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলনে মিত্রদের প্রতি তিনি এ আহ্বান জানাবেন বলে মঙ্গলবার তার কার্যালয় থেকে বলা হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গ্যানাইজেশন) সম্প্রসারণে সম্মত হয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান সংস্থার সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে ভেটো প্রদান করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফলে দেশ দুটির সদস্য হতে বাধা আর রইল না। ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১,৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি। সোমবার ক্রেন দিয়ে উঠানোর সময় ২৫ কেজির ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কটি পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
ইউরোপে ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ । ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়।
ভারতের সিকিমের গ্যাংটকে ধসে মৃত মা ও তার দুই সন্তান। ধসের ফলে বিমল মঙ্গেরের বাড়ি ভেঙে যায়। বিমল এখনো নিখোঁজ। তার স্ত্রী ডোমা শেরপা, তাদের ১০ ও সাত বছর বয়সি দুই ছেলের মৃত্যু হয়েছে।প্রবল বৃষ্টির পরেই এই ধস নামে।
করোনাভাইরাস মহামারীর নতুন ঢেউ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়। দেশটির স্বাস্থ্য বিভাগ মহামারীর নতুন এ ঢেউ সম্পর্কে সতর্কতা জারি করেছে। খবর সিনহুয়ার।
নেদাল্যান্ডসের সমুদ্র পাড়ের শহর জিরেকিজিতে সোমবার টর্নেডোর বিরল আঘাতে একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে নয়জন।গত তিন দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই প্রথম মারাত্মক টর্নেডো।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো তাদের 'যুদ্ধ করতে প্রস্তুত' এমন সেনা সংখ্যা বিপুল সংখ্যায় বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে।
ভারতে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহম্মদ জুবায়েরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে এক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বহু লোক হতাহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্কটাপন্ন আরো অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে।
পেরু’র সরকার রোববার বলেছে, সে দেশে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে শুরু করেছে। করোনায় বিশ্বের যেসব দেশে মত্যু হার অনেক বেশি-পরু তার অন্যতম।
চীনকে ঠেকাতে তহবিল গঠনের ঘোষণা জি৭-এ। ৬০ হাজার কোটি ডলারের তহবিল তৈরি করা হবে।এই অর্থ দিয়ে কম আয়ের দেশগুলিতে এমন পরিকাঠামো গড়ে তোলা হবে, যা যে কোনো আবহাওয়া সহ্য করে টিকে থাকতে পারবে।
তুরস্কের ওপর থেকে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির পর চলতি বছর দেশ দুটির নেতার পুনর্মিলন হয়েছে।