প্রচণ্ড বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমাসিংহে৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব নেয়ার পর থেকেই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আাবার সচল করা৷
বিশ্ব
একটি বিল নিয়ে পার্লামেন্টে সংঘর্ষে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। বলা হচ্ছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ানের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় সুবিধা দিতেই এই বিলটি তোলা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ৩১ জনকে। দেশটির এক কর্মকর্তা সোমবার এ কথা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন। গত মাসে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার তৃতীয় বিদেশ সফর। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের আমন্ত্রণে তিনি তুরস্ক যাচ্ছেন।
নেপালে বিধ্বস্ত বিমানটি থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমানটি সেনাবাহিনী ও পুলিশের উদ্ধাকারী দল লাশগুলো উদ্ধার করে। খবর কাঠমান্ডু পোস্টের
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ রোববার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থ হওয়ার গুজব নাকচ করে দিয়ে বলেছেন, তার অসুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। খবর এএফপি’র।
ভারতের কোভিড পরিসংখ্যানে ফের কাঁটা। গত বেশ কয়েক দিন ধরে ফের চোখ রাঙাচ্ছে ভাইরাসটি। আর সপ্তাহের প্রথম দিনও সেই পরিসংখ্যানে বিশেষ সুখবর নেই। বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। এমনকী ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যাও বাড়ল খানিকটা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার খারকিভে সম্মুখভাগের যোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে মাত্রোস পোজনিখ নামে রাশিয়ার একটি জাহাজ সিরিয়ার লাটাকিয়া বন্দরে গেছে। ধারণা করা হচ্ছে ইউক্রেন থেকে শস্য চুরি করে সেগুলো সিরিয়াতে নিয়ে গেছে রুশ জাহাজটি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ায় রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অব্যাহত রাখার জন্য দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিসের সঙ্গে একমত হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে অন্য পক্ষের হস্তক্ষেপ ছাড়াই মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে হবে। ২৯ মে রোববার মেলাকা বান্দার হিলিতে জাতীয় সাংবাদিক দিবস (হাওয়ানা) ২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ২০১৪ সাল থেকে রাশিয়ার কাছে হারানো ইউক্রেনের সব অঞ্চল সামরিক প্রচেষ্টায় ফিরে পেতে গেলে জানমালের ব্যাপক ক্ষতি হবে ৷
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে , মারা গেছে অন্ত ৩৪ জন।
সর্বশেষ সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইমরান খানের দল দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের চূড়ান্ত তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার দল ও ক্ষমতাসীন পিএমএল-এন পর্দার অন্তরালে আলোচনা চালাচ্ছে।
ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।