রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছিল। ইউক্রেনে হামলা শুরুর অল্প কিছুদিনের মধ্যে তাকে হত্যার চেষ্টা করেছিল তার শত্রুরা। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
বিশ্ব
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 'আজাদি মার্চ' আজ বুধবার। 'আমদানি করা সরকার' হটানোর এই লংমার্চ ঠেকানোর ঘোষণা দিয়েছে সরকার।
চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে।
নগদ অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা মঙ্গলবার রেকর্ড উচ্চতায় জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে। স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সংকটে থাকা দেশটির ২২ মিলিয়ন জনগণের জন্য এই মূল্য বৃদ্ধি আরো কষ্টকর হয়ে উঠবে।
কয়েক দিনের মধ্যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী।সোমবার একটি জার্মান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে সহমত হয়েছে। ২৭ দেশের ব্লক স্থির করেছে কয়েক দিনের মধ্যেই রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।
বিশ্বজুড়ে প্রায় ২০টি দেশে মাঙ্কিপক্সে মানুষ আক্রান্ত হয়েছেন। জার্মানিসহ ইউরোপে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। কীভাবে এর মোকাবেলা করা যায় তা নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
মিয়ানমারের একটি সৈকত থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, কিছু রোহিঙ্গা নৌযানে করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটেছে
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সোমবার গোলকুক শিপইয়ার্ডে হিজির রেইস নামে নিজেদের তৈরি একটি সাবমেরিন উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। এছাড়া সেলমান রেইস নামে আরেকটি সাবমেরিন তৈরির কাজ উদ্বোধন করেন তিনি।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল খালিদিয়া এলাকার একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২০ জন।
পেট্রলের জন্য হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন এক ব্যক্তি। বাড়িতে যে তার দু’দিনের সন্তানের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে! সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারলে বড় অঘটন ঘটে যাবে।
বিশ্বে প্রথমবারের মতো ১০ কোটিরও বেশি লোক জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এ সঙ্কটকে আরো তীব্র করেছে।
ফিলিপাইনে সোমবার একটি ফেরিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে। ফেরিটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীরা বাধ্য হয়ে ফেরি থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারান। আবার অনেকে নিরাপদে বেরিয়ে আসতে ব্যর্থ হন। কোস্ট গার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার পাম অয়েল কোম্পানিগুলো যেভাবে বিভিন্ন জনগোষ্ঠীকে কোটি কোটি ডলার থেকে বঞ্চিত করছে । সুপারমার্কেট থেকে কিছু কিনেছেন? তাহলে এমন সম্ভাবনা খুবই বেশি যে তার মধ্যে কিছুটা পাম অয়েল আছে। কোথা থেকে এই পাম তেল এসেছে- খোঁজ নিয়ে দেখুন। দেখবেন এই তেল এসেছে পামগাছের ক্ষেত থেকে এবং সেই ক্ষেতটি হয়তো
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার ‘সকল জীবনের জন্য একটি ভাগাভাগির ভবিষ্যত গড়ে তুলতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।