রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম গ্যাস সরবরাহ বন্ধে ২০ মে ফিনল্যান্ডের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। শনিবার গজপ্রম সেটি কার্যকর করল।
বিশ্ব
অস্ট্রেলিয়ায় শনিবার ফেডারেল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।প্রধানমন্ত্রী স্কট মরিসন আরো তিন বছর মেয়াদে ক্ষমতায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বিরোধী লেবার নেতা অ্যান্থনি আলবানিজকে মোকাবেলা করছেন। আলবানিজ ২০১৯ সালে বিল শর্টনের পদত্যাগের পর থেকে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।
সিরিয়ার রাজধানী দামেস্ক’র কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চলাকালে শনিবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
কয়েক মাসের টানা লড়াইয়ের পর ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে বিজয় ঘোষণা করেছে রাশিয়া। মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় গত এক মাস ধরে ইউক্রেনের যে যোদ্ধারা প্রতিরোধ করে যাচ্ছিলেন, তারা আত্মসমর্পণ করেছে বলে মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী এক সৈনিকের একটি রাইফেল শনাক্ত করেছে। এই রাইফেল দিয়েই আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হয়তো হত্যা করা হয়েছে। তবে, একজন সামরিক কর্মকর্তা বলেছেন, পরীক্ষার জন্য, ফিলিস্তিনিরা বুলেটটি ফিরিয়ে না দিলে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।
ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
ভারতের আসামের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এখনো পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বন্যার কবলে কমপক্ষে ৭ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে ২৯।
নরওয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার এক হামলাকারীর ছুরিকাঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেভেরোদোনেৎস্কে ১২ জন এবং গিরস্কে বসতিতে একজন প্রাণ হারিয়েছেন।
২০২১ সালে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে ৬ লাখ ৮১ হাজার ২০০ জন অভিবাসন প্রত্যাশী। আগের বছর ২০২০ সালের চেয়ে এই সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭০০ জন বেশি।
মহামারি আর ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেখা দেওয়া গভীর অর্থনৈতিক সংকট মোকাবিলায় পাকিস্তানের সরকার ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় ৩৮টি অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইউক্রেনের ৬২ বছর বয়সী এক বেসামরিক লোককে হত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছে রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাংক কমান্ডার ভাদিম শিসিমারিনকে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। এ সময় বাইডেনের পাশে দাঁড়িয়ে তুরস্কের ‘
রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন ইঙ্গিত দিয়েছেন, ইউরোপের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপোরিঝঝিয়া থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে যদি তারা রাশিয়াকে বিদ্যুতের জন্য মূল্য না দেয়।