চীনের সাবেক কমিউনিস্ট নেতা মাও জেদং এর হাতে আঁকা ক্যালিগ্রাফিসহ আরও কিছু শিল্পকর্ম চুরির দায়ে হংকং এ তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এসব শিল্প কর্মের মূল্য কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে মনে করা হয়।
বিশ্ব
সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কা সত্যি করে তুমূল বৃষ্টিতে বিপর্যস্ত আসাম। প্রবল বৃষ্টিতে মৃত্যু হয়েছে এক নারীসহ তিনজনের। ডিমা হাসাও জেলায় বৃষ্টির কারণে ধস নেমে এই বিপত্তি হয়েছে।
মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় শিখর ছিল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিস্থিতি সামাল দিতে আগেই দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং প্রশাসন।
তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।
শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এ দাবিতে বিক্ষোভকারীরা নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনের বাইরে অবস্থান নিয়েছে। এদিকে শনিবার নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন রনিল। এদিন চার মন্ত্রী শপথ নিয়েছেন।
এবার যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ করা শুরু করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত রাশিয়ান সেনাদের লাশ কিয়েভের বাইরে একটি রেল ইয়ার্ডে আনা হচ্ছে এবং একটি রেফ্রিজারেটেড ট্রেনে রাখা হচ্ছে। রুশ সেনাদের লাশ নিজ দেশে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠাবে ইউক্রেন সরকার।
উত্তর কোরিয়া সেদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে নেবার দু'দিন পরই দেশটির নেতা কিম জং আন একে "দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়" হিসেবে বর্ণনা করেছেন।
হঠাৎ করেই পদত্যাগ করলেন ভারতীয় রাজ্য ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এক লাইনের চিঠি লিখে পাঠিয়ে পদত্যাগের কথা জানান তিনি রাজ্যপালকে।
বীরভূমের দুবরাজপুরে খোলামুখ কয়লা খনি তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার৷ গোড়া থেকেই এই প্রকল্প স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়েছে৷ গড়ে উঠেছে বীরভূম জমি, জীবন, জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা৷
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ। রাজধানী আবু ধাবিতে আমিরাতের শাসকদের এক বৈঠকের পর মোহাম্মদ বিন জায়েদকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেন বাকিরা।
আল-জাজিরার ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যা এবং আরেক সাংবাদিকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এখন নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট মোকাবিলা করছে। বিশ্লেষকরা বলছেন, সর্বগ্রাস দুর্নীতি আর ধারাবাহিক অর্থনৈতিক অব্যবস্থাপনায় দেশটিকে তিলে তিলে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছিলো।
সিরিয়ার কেন্দ্রস্থলে ইসরাইলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শুক্রবার এ খবর জানিয়ে বলেছে, ইসরাইল সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে পাঁচব্যক্তি শহীদ হয়েছে।
ন্যাটোতে যোগদানে সুইডেন ও ফিনল্যান্ডের পদক্ষেপ একাধিক বাধার সম্মুখীন হওয়ায় ইউরোপ শুক্রবার কিয়েভের জন্য আরো অর্ধ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।