তাজমহল আবার বিতর্কের কেন্দ্রে। ভারতের জস্থানের রাজসামন্দ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ও জয়পুর রাজপরিবারের সদস্য দিয়া কুমারী দাবি করেছেন, ''সম্রাট শাহজাহান জয়পুর রাজপরিবারের জমি দখল করে তাজমহল তৈরি করেছিলেন।''
বিশ্ব
ইসরাইলি সেনার গুলিতে নিহত হন আল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহ।বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রনিল বিক্রমাসিঙ্গে। সাজিদ প্রেমাদাসার নাম শোনা গেলেও আজ বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন রনিল বিক্রমাসিঙ্গে।
উত্তর কোরিয়াই এবার স্বীকার করলো যে, তাদের দেশে একজন ওমিক্রনে আক্রান্ত।সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, এই ঘোষণার পরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।
ইউক্রেনে চালানো ‘নৃশংস’ যুদ্ধের কারণে রাশিয়া ‘বিশ্ব ব্যবস্থার সরাসরি সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন।
ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত আল-জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহর মরদেহ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আনা হয়েছে।
চীনে তিব্বত এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। বৃহস্পতিবার চংকিং জিয়াংবেই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিল।
চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
গোতাবায়ার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটিতে মারাত্মক সহিংসতার মধ্যে পদত্যাগ করেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি আজ বৃহস্পতিবার তেহরান সফরে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্টের দোহা সফরের পর তিনি এই সফর করবেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে
মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর সরকারের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছে প্রধান বিরোধী দল সামাজি জানা বালাওয়েগয়া (এসজেবি)। দলটির নেতা সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে।
‘অশনি’ বিদায় না নিতেই ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে নাসা। যার নাম দেয়া হয়েছে ‘করিম’। নাসার উপগ্রহ ভারত মহাসাগরে জোড়া ঝড়ের ছবিও তুলেছে।
শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে দেশটিতে সেনা পাঠানোর গুজব প্রত্যাখান করেছে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কায় ভারতীয় হাই-কমিশনের পক্ষ থেকে এ খবরকে ‘ভূয়া’ ও ‘একেবারে মিথ্যা’ বলে উড়িয়ে দেয়া হয়।
রানি এলিজাবেথের বয়স এখন ৯৬ বছর। বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, রানির 'এপিসোডিক মোবিলিটি প্রবলেম' হয়েছে, যার অর্থ, কখনো কখনো তার চলাফেরা করতে অসুবিধা হয়।
কোভিড-১৯ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের অবসান ঘটিয়ে আগস্ট থেকে পুনরায় সম্পূর্ণভাবে বর্ডার খুলে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
ঘূর্ণিঝড় ‘অশনি’ ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করছে। অশনি ইতোমধ্যেই দুর্বল হয়ে অনেকটা শক্তি হারিয়েছে।
কিয়েভ-মস্কো সঙ্ঘাতের আবহে ইউক্রেনের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ! এমন জল্পনার কথাই জানা গেছে একটি সূত্র অনুযায়ী।