ইউক্রেনের সংঘাতে কোনো দেশ বিজয়ী হতে পারে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জার্মান সফররত নরেন্দ্র মোদি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ভারত শান্তি সমর্থন করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
গরমকাল শেষ হওয়ার আগেই রাশিয়ার তেল ও গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসবে জার্মানি। এমন দাবি করেছেন জার্মান অর্থ ও পরিবেশমন্ত্রী।
কাউকে টিকা নিতে বাধ্য করা যেতে পারে না বলে এক পর্যবেক্ষণে বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আদালত আরো বলেছে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে টিকাদানের শর্তও প্রত্যাহার করা উচিত।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে একটি বস্তিতে সোমবার আগুনে ৮০টি বাড়ি পুড়ে গেলে ছয় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
সুইডেন-ডেনমার্ক দু’টি দেশই জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীতে রাশিয়ার গুপ্তচর থাকার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
বিশ্বের বেশিরভাগ দেশে আজ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানের কোথায় রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। কাজেই এই চার দেশে মঙ্গলবার একযোগে পালিত হবে ঈদুল ফিতর।
উদার মানবতাবাদী নেতা হিসেবে সুখ্যাতি রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। পবিত্র রমজান মাসের শুরুতে তিনি সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছিলেন। আর এবার এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আগমুহূর্তে কানাডা-সহ সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ঈদ ও অক্ষয় তৃতীয়া উদ্যাপনের আগে উত্তর প্রদেশ সরকার রাজ্যের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে ৫৩ হাজার ৯৪২টি ‘অবৈধ’ লাউডস্পিকার খুলে দিয়েছে।
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ বেলগোরোড অঞ্চলে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ওই সামরিক স্থাপনায় আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোর সফরের সম্প্রচারে বিঘ্ন হওয়ায় দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভির ১৭ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাপটপের অভাবে ওই অনুষ্ঠান সম্পচারে বিঘ্ন ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
আলবেনিয়ায় ১৯৯০ সালে ক্রমাগত বিক্ষোভের পর পতন ঘটেছিল পৃথিবীর শেষ স্ট্যালিনবাদী রাষ্ট্রব্যবস্থার। দেশটির কমিউনিস্ট সরকার স্বাধীনভাবে রাজনৈতিক দল গঠনের অনুমতি দিয়েছিল। লেইয়া উপি ছিলেন সে সময় ১১ বছরের স্কুল পড়ুয়া মেয়ে।
ইউক্রেনের শহর খেরসন রাশিয়ার দখলে যাওয়ার পর সেখানে রোববার থেকে রাশিয়ার মুদ্রা রুবল ব্যবহার করতে শুরু করেছে রুশ সমর্থিত বাহিনীগুলো।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রোববার দৃঢ়ভাবে বলেছেন, মদিনার মসজিদে নববি সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের বিরুদ্ধে গুন্ডামি ও স্লোগান দেয়ায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে।
পাকিস্তানকে আট বিলিয়ন ডলারের বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের রুগ্ন অর্থনীতির জন্য এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এক মাসের বেশি সময় ধরে কলকাতায় আটকা ১৫ বাংলাদেশি নাবিককে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। এর আগে এক ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানিয়েছেন নাবিকেরা।
রাশিয়ার গোয়েন্দা ও সামরিক বিমান আন্তোনোভ এন-৩০ শুক্রবার রাতে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে দেশটিতে প্রবেশ করেছিল। তবে সেটি খুব অল্প সময়ের জন্য। খবর এএফপির।