সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্ক’র কাছে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়
নওয়াজের নাম এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) থেকে বাদ দেয়া হয়েছে। তবে ডিপ্লোমেটিক লাল পাসপোর্ট নয়, তাকে নতুন গ্রিন পাসপোর্ট দেয়া হয়েছে।
মালয়েশিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৪৭৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৫৫১ জন। এ সময় আরো আটজনের মৃত্যু হয়েছে।
এপ্রিলের গোড়ায় বার্লিন থেকে ৪০ জন রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছিল জার্মানি। রাশিয়া তারই জবাব দিল।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার হাতে একটি নোট তুলে দিয়েছে।
ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতে পরিস্থিতি ‘উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা বিশ্বে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্ট মার্কিন ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ এই উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার জার্মানির রামস্টেইন এয়ারবেসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একটি বৈঠকের করছেন। সম্প্রতি কিয়েভ থেকে ঘুরে এসেছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের কৌশল স্থির করতেই এই বৈঠক বলে জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেনে যুদ্ধ বন্ধ এবং বেসামরিক নাগরিকের দুর্ভোগ অবসানের লক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চীনে নতুন করে সৃষ্টি হয়েছে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ। সোমবার সাংহাইয়ে করোনায় আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৫১ জন মারা গেছেন। বেইজিংয়ের সবচেয়ে বড় এলাকা চাওইয়াংয়ে ৩৫ লাখ অধিবাসীকে গণহারে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশবিরোধী ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ১০টি ভারতীয় ও ৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই অভিযোগে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দেশের রেলস্টেশন ও রেললাইনসহ মোট পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে স্পষ্ট করা হয়নি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কয়েক দিনের মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। জানা যাচ্ছে, বিপুলসংখ্যক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্বজন যাচ্ছেন তার সাথে।
সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৯৮ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো।
ইউক্রেনের উপর হামলার জের ধরে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ তার ফলে রুশ অর্থনীতি ধাক্কা খেলেও ইউরোপ থেকে মস্কোর মূল আয়ের পথ বন্ধ হয় নি৷
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গাড়ি লক্ষ্য করে চালানো পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে। গাড়িটি দ্রুত বেগে পুলিশের দিকে আসছিল। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা পর এমন ঘটনা ঘটলো। পুলিশ সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে