ইমরান খানের শাসনামলের পতন ঘটল। অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ালেন তিনি। ক্রিকেট তারকা থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান পাকিস্তানের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা করলেন। পাকিস্তানে তার আগে কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হারেননি।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
দিনভর নানা নাটকীয়তা, মধ্যরাতে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারের পদত্যাগের পর অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কট্টর সমর্থক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করেছেন। শনিবার কিয়েভে এ দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। বৈঠক শেষে ইউক্রেনে নতুন অর্থনৈতিক ও সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে পারেন বরিস জনসন।
"আপনি যখন সারাক্ষণ কেবল সাইরেনের আওয়াজই শুনছেন, ধ্বংস হয়ে যাওয়া স্কুল, হাসপাতাল এবং বাড়ির ছবি দেখছেন, তখন কীভাবে আপনি স্বাভাবিক থাকবেন," প্রশ্ন করছেন নিয়ারা মামুতোভা। "লাশ এবং পুড়ে যাওয়া ঘরবাড়ি দেখে আমি রীতিমত অসুস্থ হয়ে যাই। আমি মানসিক চাপে ভুগি।
সাম্প্রতিক কালে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ আদালতের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে মামলা হস্তান্তরিত হয়েছে৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই দেশটির পার্লামেন্টে আয়োজিত অনাস্থা ভোট বাতিল করে সাধারণ নির্বাচন চাইলেও আদালতের নির্দেশে তা সম্ভব হয়নি।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে, গত ১৮ মাসে ২২টি মসজিদ বন্ধ করা হয়েছে। তবে যে ক্ষমতাবলে এসব বন্ধ করা হয়েছে তার সমালোচনা করেছেন জাতিসঙ্ঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীরা।
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেল স্টেশনে শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছেন। এদিকে এ অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান আসন্ন হওয়ার আশংকায় বেসামরিক নাগরিকরা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন
ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এছাড়া ইইউ’র সর্বশেষ এই নিষেধাজ্ঞায় আরো দুই শ’ লোককে অন্তর্ভূক্ত করা হয়েছে ইউক্রেনে রুশ হামলার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
পাকিস্তানের আইন ও তথ্য বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আগামী সপ্তাহে পেছাতে পারে। যদিও শনিবার পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। শুক্রবার তিনি এমন তথ্য দিয়েছেন।
ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের শহরগুলোতে ইসরাইলি আক্রমণের হুমকি নাকচ করেছে হামাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি।
করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর ১০ লাখ মানুষকে হজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব। তবে এজন্য হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করেছে দেশটির সিনেট। বৃহস্পতিবার ভোটে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। খবর রয়টার্সের।
রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ভারি সমারস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কো। ইউক্রেনে যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ক্যানবেরা ও ওয়েলিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে দুদেশের প্রধানমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করল মস্কো। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি।