পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, নতুন করে সরকার গঠন করার সময় তিনি আর কোনো দলের সাথে কোয়ালিশন গঠন করতে চান না।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
কঙ্গোর কাহুজি-বিয়েগা জাতীয় অরণ্যে বাস করেন শতাব্দীপ্রাচীন বাটওয়া জনগোষ্ঠী। কঙ্গোর সেনা তাদের উপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে।
পর্তুগাল সরকার দেশটিতে রাশিয়ান দূতাবাসের দশ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে মঙ্গলবার এ কথা জানানো হয়।
হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রস্তাবে এবার রাশিয়ান কয়লা আমদানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন নতুন করে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তার আওতায় প্রেসিডিন্ট পুতিনের দু’কন্যা ছাড়াও দেশটির সবচেয়ে বড় ব্যাংকও থাকছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে।
পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা আটকে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে শুনানি এখন চলছে তার রায়ের ওপরই নির্ভর করছে ইমরান খানের ভবিষ্যৎ।
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃত জারি করে প্রেসিডেন্ট জানান যে তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে নিরাপত্তা বাহিনী দেশে যেকোনো রকমের সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলেও তিনি ওই বিবৃতিতে জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধে নিষ্ক্রিয়তার জন্য মঙ্গলবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে তিরস্কার করেছেন। সেই সাথে সেখানে যে অপরাধ সংগঠিত হয়েছে, তার জন্য মস্কোকে জবাবদিহিতার মুখোমুখি করারও আহ্বান জানিয়েছেন।
শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসার জোট সরকারের ৪০ জনের বেশি এমপি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে রাশিয়ান দূতাবাসের ‘উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
শ্রীলঙ্কায় নতুন অর্থমন্ত্রী আলি সাব্রি মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ পদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে নিয়োগ দেয়ার মাত্র এক দিন পর তিনি পদত্যাগ করলেন। এ দ্বীপরাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে।
রাশিয়া অভিযোগ করেছে, পাকিস্তানে যুক্তরাষ্ট্র 'নির্লজ্জ হস্তক্ষেপ' করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
রাষ্ট্র হিসেবে লেবানন দেউলিয়া হয়ে গেছে। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকও। দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল শামি এ কথা ঘোষণা করেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে রাশিয়া নতুন করে আক্রমণের পরিকল্পনা করেছে। পূর্ব ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়া দখল করে নিতে চাইছে।
অষ্ট্রেলিয়ার সিডনিতে ভূমিধসে এক ব্রিটিশ পরিবারের দুইজন নিহত হয়েছে।গুরুতর আহত হয়েছে পরিবারের অপর দুইজন। অষ্ট্রেলিয়ান পুলিশ মঙ্গলবার এ কথা জানায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ প্রশ্নে যুদ্ধাপরাধ বিচারের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে চান।